হোম > বিনোদন > তারকা সংবাদ

নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন মৌসুমি

বিনোদন রিপোর্টার

যুক্তরাষ্ট্রের মাটিতে নতুন কাজ নিয়ে ফিরছেন বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। থ্রিলারধর্মী এবং একটি রোমাঞ্চকর রোড ট্রিপের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে তার নতুন এই প্রজেক্ট, যার নাম রাখা হয়েছে ‘এ বিউটিফুল লাই’। এটি পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

কাজটি টেলিফিল্ম নাকি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এই প্রজেক্টের পুরো গল্প এবং মূল চরিত্র মৌসুমীকে কেন্দ্র করেই আবর্তিত হবে।

নতুন এই কাজ প্রসঙ্গে মৌসুমী জানান, ‘ইতোমধ্যেই নঈম ইমতিয়াজ নেয়ামুলের সঙ্গে গল্প নিয়ে কথা হয়েছে। গল্পটি মূলত একটি পুরো মিথ্যার ওপর ভিত্তি করে গড়ে উঠলেও মুহূর্তগুলো বেশ উপভোগ্য। সে কারণেই এর নাম রাখা হয়েছে ‘এ বিউটিফুল লাই’। তবে সম্প্রতি ফোবানা সম্মেলনসহ নানা ব্যস্ততার কারণে শুটিং কিছুটা পিছিয়ে গেছে। গল্পটি আরও একটু ঘষেমেজে শিগগিরই আমরা শুটিংয়ে যাব।’

নির্মাতা নেয়ামুলের কাজের প্রশংসা করে মৌসুমী আরও যোগ করেন, ‘নেয়ামুল যত্ন নিয়ে কাজ করে। আশা করছি দর্শক চমৎকার ও উপভোগ্য একটি গল্প দেখতে পাবেন।’ এর আগেও নেয়ামুলের নির্দেশনায় কাজ করেছিলেন এই ঢালিউড অভিনেত্রী।

বর্তমানে যুক্তরাষ্ট্রে মা, সন্তান ও বোনদের সঙ্গে চমৎকার সময় কাটাচ্ছেন মৌসুমী। পেশাগত ব্যস্ততার পাশাপাশি সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যায় তাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের অভিনীত সিনেমার জনপ্রিয় গান ‘সবার জীবনে প্রেম আসে’ গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। অবসরে সহশিল্পী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নীর সঙ্গে ঘুরতেও বের হন তিনি। তবে জীবনের এই পর্যায়ে এসে মায়ের পাশে থাকতে পারাকেই নিজের সবচেয়ে বড় আনন্দ বলে মনে করছেন এই প্রিয়দর্শিনী।

সুনামগঞ্জে উচ্ছেদ অভিযান, ১৮ মামলা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

ইসরাইলি সেনাকে দিয়ে বিজ্ঞাপন, বয়কটের মুখে ক্ষমা চাইল অ্যাডিডাস

আমিই বিশ্বের সেরা খেলোয়াড়: এমবাপ্পে

সান্তাহার বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন

মেসি-ওয়েনের চেয়ে এগিয়ে ইয়ামাল, দাবি রিয়াল কিংবদন্তির

‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’

কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করায় সরকারকে করুণ পরিণাম ভোগ করতে হবে: গোলাম পরওয়ার