হোম > বিনোদন > তারকা সংবাদ

এবার সালমান শাহ’র ভাই শাহরানকে হত্যা’র হুমকি, রমনা থানায় জিডির প্রস্তুতি

বিনোদন রিপোর্টার

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে 'বাড়াবাড়ি না করার' এবং মামলা তুলে না নিলে তাঁর ছোট ভাই শাহরানকেও একইভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলমগীর কুমকুম এ সংক্রান্ত এক ফেসবুক লাইভের মন্তব্য বা কমেন্টের স্ক্রিনশট দেখান। তিনি জানান, সালমান শাহর ভক্ত পরিচয় দেওয়া 'মামুন' নামে এক ব্যক্তির ফেসবুক লাইভে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে এই হুমকিমূলক বার্তা পাঠানো হয়। বিষয়টি নিয়ে ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে, একই দিনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এ মামলার অন্যতম আসামি ও চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসেকিউটর ওমর ফারুক ফারুকী এর তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে পুলিশ।

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হক, সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডনসহ মোট ১১ জন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলাটি চলছে। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম মামলাটি পুনরায় দায়ের করেন। আগামী ৩০ আগস্টের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ রয়েছে।

‘বাকশালি গরু’ জবাই করে আম্মারের নেতৃত্বে জুলাই জিয়াফত

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

যেভাবে সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করছে তুরস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৪, আহত অনেক

ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল

নেছারাবাদে ডোবা থেকে কাঠ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল

আন্তর্জাতিক গণমাধ্যমে লন্ডনপ্রবাসী মনসুর আলীর সৃজনশীলতার স্বীকৃতি