হোম > বিনোদন > তারকা সংবাদ

করপোরেট দুনিয়ায় তমা মির্জা, তবে কি ইতি টানছেন অভিনয়ে!

বিনোদন রিপোর্টার

অভিনয়ের আলো ঝলমলে জীবনের পাশাপাশি এবার করপোরেট পেশায় নতুন অধ্যায় শুরু করলেন চিত্রনায়িকা তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দিয়েছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর অভিনয় ছাড়ার গুঞ্জন উঠলেও, তা সরাসরি নাকচ করে দিয়েছেন এই অভিনেত্রী।

বুধবার (১৯ আগস্ট) নিজের নতুন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা জানিয়ে তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা এবং ভালো লাগার জায়গা। সেখানেই আমি আছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ। পাশাপাশি এই নতুন পেশাতেও সময় দেব।’

নতুন চাকরিকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা। নতুন চাকরি প্রসঙ্গে তমার ভাষ্য, ‘অভিনয় জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’

নতুন পরিচয়ের খবর জানিয়ে ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে তোলা একটি ছবিও প্রকাশ করেছেন তমা। সেখানে সহকর্মী ও তারকারা তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

অভিনয় অঙ্গনে তমাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। খুব শীঘ্রই নির্মাতা ভিকি জাহেদের নতুন একটি প্রজেক্টে নামছেন তিনি। ফলে নতুন চাকরির পাশাপাশি নিয়মিত বড় পর্দাতেও তাকে দেখতে পাবেন দর্শকরা।

রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনমুখী সড়কে বিধিনিষেধ

বিমানের ৫ পাইলট পেলেন নতুন দায়িত্ব

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসুর সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

ঢাবির সমাবর্তনে আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল

গ্যারেজ থেকে সাংবাদিকসহ ৩ জনের বাইক চুরি

সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর ১৯ বছর পর পাকিস্তান সফর, আল-শারাকে আমন্ত্রণ শাহবাজের

মুকসুদপুরে জাহান বেগম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ভোট না দেওয়ার ঘোষণা দিয়েও যে কারণে দিল ইসলামী আন্দোলন

জনবান্ধব সেবায় এআই ব্যবহারের তাগিদ জনপ্রশাসন উপদেষ্টার