হোম > বিনোদন > তারকা সংবাদ

বাবা ছেলের বিশেষ দিন

৪২ বছরে অপূর্ব

বিনোদন রিপোর্টার

বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় শীর্ষ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে তিনিই নাটকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যাচ্ছেন। এখনো প্রতিনিয়ত দর্শক তার অভিনীত নতুন নতুন নাটকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।

আজ ২৭ জুন, পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করা এই গুণী তারকা জীবনের ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পদার্পণ করলেন।

সামাজিক মাধ্যমে এদিন প্রিয় অভিনেতাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা। অনেক নির্মাতা, সহশীল্পিরা সামাজিক মাধ্যমে তার সঙ্গে তোলা ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

অপূর্বর জীবনে ২৭ জুন বরাবরই বিশেষ একটি দিন। কারণ এই দিনেই তার জন্মদিন, আর একই দিনে জন্মদিন উদযাপন করে তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশও। ফলে প্রতি বছর দিনটি বাবা-ছেলের জন্য হয়ে ওঠে দ্বিগুণ আনন্দের উপলক্ষ।

শোবিজে অপূর্বর পথচলা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। এরপর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন। অভিনয়ে তার অভিষেক হয় ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে।

প্রায় দুই দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন অপূর্ব। ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত এক তরুণের চরিত্রে তার অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। নাটকটির সাফল্যের পর অনেক দর্শকের কাছেই তিনি ‘বড় ছেলে’ নামেই পরিচিত হয়ে ওঠেন।

ব্যক্তিগত জীবনেও অপূর্বর যাত্রাপথে এসেছে নানা বাঁক। প্রথমে তিনি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে এবং পরে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে জন্ম নেয় ছেলে জায়ান ফারুক আয়াশ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে সংসার করছেন। ২০২৫ সালের ডিসেম্বরে তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আনায়া।

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত