হোম > বিনোদন > তারকা সংবাদ

আর্জেন্টিনার জয় নিয়ে খায়রুল বাসারের রসিকতা

বিনোদন রিপোর্টার

বিশ্বকাপে তৃতীয় দিনে আর্জেন্টিনার জয় এবং লিওনেল মেসির গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন অভিনেতা খায়রুল বাসার।

নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মেসি আসবেন আর গোল হবে না! তা বেমানান লাগবে বলে উনি ১ গোলেই থামলেন আরকি!’

আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে এই অভিনেতা লেখেন, ‘একটু আয়েসি দল, তাই অতিরিক্ত চাপ না থাকলে ৩ গোলের ওপর আমরা যেতে চাই না। তাছাড়া অল্পতে কাজ হলে অতিরিক্ত ভয়-ভীতি প্রদর্শনের চর্চাও আর্জেন্টিনার নাই।’

প্রতিপক্ষ দল জর্ডান জাতীয় ফুটবল দল-এর প্রশংসা করে স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘মোটকথা, ভালো একটা দলের বিপক্ষে জর্ডান ভালো চেষ্টা করেছে। আগামীর জন্য শুভকামনা।’

খায়রুল বাসারের এই রসিক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকে তার রসবোধের প্রশংসা করছেন। আবার অনেকেই মন্তব্যে নিজেদের ফুটবল উন্মাদনার কথাও তুলে ধরছেন।

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

রিমান্ড শেষে কারাগারে ডন

এটার শেষ আমি দেখে ছাড়ব

প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়লেন দেশের তারকারা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

‘আমজনতার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই’

কোলে সদ্যোজাত শিশু, ক্যাপশনে রহস্য বাড়িয়ে যে বার্তা দিলেন পরীমনি