হোম > বিনোদন > তারকা সংবাদ

ঈদে মেহেদির দ্যুতিতে মিম

বিনোদন ডেস্ক

বরাবরের মতো এবারও ঈদের আনন্দে সামিল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পবিত্র ঈদুল আজহার আগের দিন মেহেদি রাঙা ছবি ফেসবুকে পোস্ট করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ছবিতে দেখা যায়, তার দুই হাত জুড়ে চমৎকার ও নিখুঁত মেহেদির নকশা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেহেদিতে শুরু ঈদের দ্যুতি’। মাত্র কয়েক মিনিটেই অসংখ্য ভক্ত-অনুরাগী তার মেহেদি রাঙা রূপের প্রশংসা করে মন্তব্য করেছেন। ভক্তরা তাকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন।

প্রতি ঈদেই মিমের এমন প্রস্তুতি ও সাজগোজ ভক্তরা উপভোগ করেন।

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে মিম অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। এই সিনেমায় নায়ক আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে ঢালিউডের এই শীর্ষ নায়িকাকে। সিনেমাটি নিয়ে বর্তমানে বিনোদন পাড়ায় বেশ আলোচনা চলছে।

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা

ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে সুশীল সমাজের উদ্দেশে কনকচাঁপার বার্তা

জন্মদিনে পরীমনির নতুন চমক, ‘ফারজানা’-এর ফার্স্ট লুক প্রকাশ

যেভাবে দিন কাটছে শবনমের