হোম > বিনোদন > তারকা সংবাদ

দিলারা জামানের ‘বাড়ি দখলের’ ঘটনায় যা জানা গেল

বিনোদন রিপোর্টার

অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের একটি পুরোনো সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়লে তৈরি হয় বিভ্রান্তি। তবে কিংবদন্তি এই অভিনেত্রী স্পষ্ট করেছেন, বাড়ি দখলের ঘটনাটি প্রায় দুই যুগ আগের এবং বর্তমানে তিনি উত্তরার নিজস্ব ফ্ল্যাটে ভালো আছেন।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের ইউটিউবে দেওয়া এক মন্তব্যের পর বিষয়টি আবার আলোচনায় আসে। যেখানে তাকে বলতে দেখা যায়, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে করা বাড়িটি ভাড়াটিয়া দখল করে নিয়েছিল এবং তিনি এখন ছোট ভাড়াবাড়িতে থাকেন।

বিষয়টি নজরে এসেছে বর্ষীয়ান এই অভিনেত্রীর, তাই এই বিষয়ে গণমাধ্যমকে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী জানান, প্রায় ২৪ বছর আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ছয় কাঠা জমি নিয়ে এই ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সমস্ত কাগজপত্র সঠিক থাকায় আদালতের মাধ্যমে তিনি জমিটি ফেরত পান। পরে সেই জমি বিক্রি করে ২০০৮ সালে উত্তরা একটি ফ্ল্যাট কেনেন এবং তখন থেকেই তিনি সেখানেই বসবাস করছেন।

দিলারা জামান বলেন, ‘আমার বাড়ি দখলের ঘটনাটি সত্য, কিন্তু তা প্রায় দুই যুগ আগের। ইন্টারভিউতে কথা প্রসঙ্গে বিষয়টি আসলেও সেখানে পুরো তথ্য স্পষ্টভাবে ওঠেনি।’ শ্যামলীর সেই জায়গায় এখন দশতলা অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমার ওই জমিটা ছিল শ্যামলীতে। ওখানে এখন দশ তলা অ্যাপার্টমেন্ট উঠেছে। যখন ওইদিকে যাই, জায়গাটা দেখলে আবেগতাড়িত হই।’

জমিটি বুঝে পাওয়ার পর সেটি বিক্রি করে উত্তরা একটি ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করেন এই অভিনেত্রী। তিনি জানান, ২০০৮ সাল থেকে উত্তরায় নিজের ফ্ল্যাটেই থাকছেন।

বর্তমানে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট দিলারা জামান। তিনি বলেন, ‘এখন আমি ভালো আছি। আমার কোনো সমস্যা নেই।’

অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ, সীতাকুণ্ডে জামায়াত আমির

হাজার গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে না: আবদুস সালাম

১২৮ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা অফিসেও অর্ধেক পদ শূন্য

মেয়ের বিয়ের টাকা নিয়ে বাসে উঠেছিলেন, এরপর মিলল এক্সপ্রেসওয়েতে লাশ

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

বিরোধীদল সংসদে সুন্দর কথা বললেও বাহিরে ৭১-এর রূপ ধারণ করেন: এ্যানি

এআই বানিয়ে জেলে যেতে পারেন নির্মাতারা, মার্কিন সিনেটে নতুন বিল

ইবিতে শিবির নেতাকে ছাত্রদল কর্মীর চড়, ক্যাম্পাসে উত্তেজনা

রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’ নাটকে ফারজানা চুমকি

আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে প্রথমবার মাঠে মেসি