হোম > বিনোদন > তারকা সংবাদ

দ্বীনের পথে চলতে অভিনয় ছাড়লেন অভিনেত্রী

বিনোদন রিপোর্টার

মিডিয়া জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ছোটপর্দার তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া। মাত্র চার বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে তিনি এখন নিজের জীবনকে নতুনভাবে সাজাতে চান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, মিডিয়াতে কাটানো এই চার বছর তার জন্য ছিল একটি চমৎকার অভিজ্ঞতা, যার জন্য তিনি সর্বদা কৃতজ্ঞ থাকবেন।

নওবা তাহিয়া লেখেন, ‌‘মিডিয়াতে ৪টি সুন্দর বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এটি এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যার জন্য আমি সবসময়ই কৃতজ্ঞ থাকব।’

নওবা তার স্ট্যাটাসে জানিয়েছেন, বর্তমানে তিনি নিজের ধর্ম (দ্বীন), পড়াশোনা এবং ব্যক্তিগত উন্নয়নের দিকে বেশি মনোযোগ দিতে চাচ্ছেন।

তিনি লেখেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। আমার কাছের মানুষদের সাথে সময় কাটিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতির ওপর ফোকাস করার জন্য এই সিদ্ধান্তটিই আমার কাছে সঠিক মনে হয়েছে।’

নওবা তাহিয়া জানান, ভবিষ্যতে তাকে আর নতুন কোনো নাটক, বিজ্ঞাপন বা ওটিটি প্ল্যাটফর্মের কাজে দেখা যাবে না। তবে আগে করা কিছু কাজ যা এখনো মুক্তি পায়নি, সেগুলো সামনে আসতে পারে। যদিও সেগুলোর প্রচারের সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না।

সবশেষে চার বছরের এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য এবং নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ভক্তদের প্রতি হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার–উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার