হোম > বিনোদন > তারকা সংবাদ

কেমন আছেন খালেদা আক্তার কল্পনা, জানালেন শউলী শিলা

বিনোদন রিপোর্টার

সম্প্রতি গণমাধ্যমে খবর উঠেছে ভালো নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও এখন অসুস্থতার কারণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

গণমাধ্যমে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার অসুস্থতার খবর সম্পর্কে দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলা জানান, এই খবরটি পুরোপুরি সঠিক নয়। তিনি কিছুটা অসুস্থ, দীর্ঘদিন ধরেই তার চোখে সমস্যা। সেই সমস্যা সমাধানের চিকিৎসাও চলছে। সবার দোয়া থাকলে এবং নিয়মিত চিকিৎসা অব্যাহত থাকলে সুস্থও হয়ে যাবেন তিনি। তাই সবার প্রতি শিলার অনুরোধ, খালেদা আক্তার কল্পনাকে নিয়ে যেন কেউ বিভ্রান্তিমূলক খবর প্রচার না করেন।

এদিকে কয়েকদিন আগে শিউলী শিলার বাসায় এসেছিলেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। শিলা বলেন, ‘মিডিয়াতে শ্রদ্ধেয় খালেদা আক্তার কল্পনা আন্টির হাত ধরেই আসা। তাই বলা যায় তিনিই আমার গুরু। তাকে নিয়ে কোনো বিভ্রান্তিমূলক খবর দেখলে ভীষণ ভয় পাই। আমি দ্রুত তার খোঁজ নেই। সবার কাছে দোয়া চাই তার জন্য যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন ভালো রাখেন।’

অভিনয় জীবনের শুরুতে শাকিব খানের সঙ্গেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমায় তিনি শাকিব খানের বোনোর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। এছাড়াও তিনি ‘ভাইয়া নাম্বার ওয়ান’সহ আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি নাটকে অভিনয়েই সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে উঠেন। এই সময়ে এসে বিটিভি’সহ বিভিন্ন ইউটিউব চ্যানেলের নাটকে অভিনয় করছেন তিনি। তবে সিনেমা নিয়ে তার মনে কষ্ট রয়েই গেছে।

শিউলী শিলা বলেন, ‘এখন কত কত সুন্দর সুন্দর গল্পের সিনেমা নির্মিত হচ্ছে। আমি শুধু আর একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার অপেক্ষায় আছি। মাঝে কয়েকটি সিনেমাতে কাজ করার প্রস্তাব এসেছিল। কিন্তু গল্প একদমই ভালোলাগেনি। এখন আর নামে মাত্র সিনেমাতে কাজ করতে চাইনা। একটা ভালো গল্প এবং আমার চরিত্রটিও যেন মনের মতো হয়।

‘আসুন আমরা প্রত্যেকে একটি করে গাছ রোপণ করি’

কারিনার পর ‘হেপাটাইটিস-এ’ আক্রান্ত আরেক তারকা

ছুটির গল্পে শহীদুজ্জামান সেলিম দম্পতি

ঝুঁকি মেনেই ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবেন হান্নাহ

স্পেন সরকারের কাছ থেকে করের ৬ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা

নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেছে ছিনতাইকারী

আলভীর স্ত্রীর আত্মহত্যা মামলার তদন্তভার ডিবিতে, প্রতিবেদন ২৪ জুন

দেশে পৌঁছেছে কারিনার লাশ, একাধিক জানাজা আজ

ঈদে নাটক-সিনেমায় দীপা খন্দকার

‘সাংস্কৃতিক বয়ান ও একপেশে ইতিহাসচর্চা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল’