হোম > বিনোদন > তারকা সংবাদ

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

বিনোদন রিপোর্টার

অভিনয়ের স্বকীয়তা দিয়ে পাকিস্তান ও ভারতে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার সংগীত জগতে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন তারকা অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর প্রথম গান ‘পাবলো’। এর মাধ্যমে দীর্ঘ এক দশকের অভিনয় অধ্যায় পেরিয়ে সংগীতাঙ্গনে নিজের নতুন প্রতিভার জানান দিলেন এই অভিনেত্রী।

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবি র‍্যাপধর্মী এই গানটির কথা ও সুর হানিয়া নিজে তৈরি করেছেন। গানটিতে মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে চলা বিভিন্ন ট্রোল, সমালোচনা ও ‘ভুয়া’ তকমা দেওয়ার বিপরীতে নিজের আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরেছেন তিনি। বিচলিত না হয়ে সমালোচকদের পাত্তা না দেওয়ার সোজাসাপ্টা বার্তাই ফুটে উঠেছে তাঁর কথায়।

তবে গানটির সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন বলিউডের আলোচিত ব্যক্তিত্ব রাখি সাওয়ান্ত। গানের শেষ অংশে (আউট্রো) একটি ভয়েস নোটের মাধ্যমে যুক্ত হয়ে হানিয়াকে সমর্থন জানিয়ে রাখি বলেন, “হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?” হানিয়াকে ‘স্বর্গের কন্যা’ ও ‘সিংহী’ আখ্যা দিয়ে রাখি আরও পরামর্শ দেন, যারা তাঁর সৌন্দর্য দেখে ঈর্ষান্বিত হয়, তাদের কথায় কান না দিয়ে শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করে এগিয়ে যেতে।

হানিয়ার প্রথম সংগীতে রাখি সাওয়ান্তের এই অপ্রত্যাশিত উপস্থিতি ও সংহতি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং ভারত-পাকিস্তান দুই দেশেই অনুরাগী ও সমালোচকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সন্ত্রাসী শুটার হারুণ গ্রেপ্তার

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

ভারতের গুজরাট থেকে টনে টনে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: প্রতিমন্ত্রী

ঢাকায় দিনে কয়বার বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

‘দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাতেই আ. লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে’

পাকিস্তানকে ধবলধোলাই করল ইংল্যান্ড

কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন জনগণ মেনে নেবে না: মামুনুল হক

সেলফি তুলেই নদীতে নিখোঁজ হন চারজন, তিনজনের লাশ উদ্ধার

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’