হোম > বিনোদন > তারকা সংবাদ

ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন রুনা লায়লা

বিনোদন রিপোর্টার

কিংবদন্তি কন্ঠশিল্পী রুনা লায়লা। ফাইল ছবি

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন বিখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। ৬২ বছরের পেশাদার সংগীত জীবনে শিল্পকলা একাডেমিতে এটি তার প্রথম একক গানের অনুষ্ঠান ছিল। দর্শকদের ভালোবাসায় আপ্লুত হয়েছেন রুনা লাইয়া। তাই ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

ভিডিওতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি রুনা লায়লা। আপনারা আমাকে যে ভালোবাসা, সম্মান এবং সুন্দর সুন্দর কথা বলেছেন— তার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি সত্যিই সম্মানিত।

বাংলাদেশে বাস করা এবং বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের একজন গায়িকা হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমার অনেক অনুরাগী ও ভক্ত রয়েছেন। আমি মনে করি, তাদের দোয়া ও ভালোবাসার শক্তিতেই আমি এতদূর আসতে পেরেছি।

ক’দিন আগে আমার একটি কনসার্ট ছিল। আপনারা যেসব মন্তব্য ও বার্তা পাঠিয়েছেন, তা সত্যিই আমার হৃদয় স্পর্শ করেছে। আমি আপনাদের সবার জন্য গান গেয়ে যেতে চাই, কারণ আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আমি জানি আপনারা আমাকে ও আমার গান কতটা ভালোবাসেন। ইনশাল্লাহ, আমি এটি অব্যাহত রাখব।

দুর্ভাগ্যবশত, অডিটোরিয়ামের আসন সংখ্যা সীমিত থাকার কারণে আমরা ৭৫০ জনের বেশি দর্শককে জায়গা দিতে পারিনি। তবে ইনশাল্লাহ, আশা করছি সামনে আরও বড় একটি কনসার্ট করব— যেখানে অনেক অনেক বেশি মানুষ অংশ নিতে পারবেন। আশা করি আবার আপনাদের সবার জন্য গান গাওয়ার সুযোগ পাব।

সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। আপনাদের সবাইকে ভালোবাসা। বাই!’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

রিমান্ড শেষে কারাগারে ডন

এটার শেষ আমি দেখে ছাড়ব

প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়লেন দেশের তারকারা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

‘আমজনতার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই’

কোলে সদ্যোজাত শিশু, ক্যাপশনে রহস্য বাড়িয়ে যে বার্তা দিলেন পরীমনি