হোম > বিনোদন > তারকা সংবাদ

সোহেল রানার জন্মদিনে তারকাদের শুভেচ্ছা

বিনোদন রিপোর্টার

গত ২১ ফেব্রুয়ারি ছিলো বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়ক, প্রযোজক, পরিচালক সোহেল রানা (মাসুদ পারভেজ)-এর জন্মদিন।

যেহেতু এবারের জন্মদিন রোজার মধ্যেই ছিলো তাই অন্যান্য বছরের তুলনায় শিল্পীদের উপস্থিতি কিছুটা কম ছিলো।

তারপরও ইফতারির পর সোহেল রানার জন্মদিনে রাজধানীর উত্তরার বাসায় তাকে শুভেচ্ছা জানাতে যান শিল্পীরা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে গিয়েছিলেন কিংবদন্তি নায়িকা সূচরিতা, জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর, নন্দিত নায়িকা মুক্তি, অভিনেতা জ্যাকি আলমগীর, সনি রহমান’সহ আরো অনেকেই। এ সময় সোহেল রানার পাশেই ছিলেন তার স্ত্রী ও ছোট ভাই নায়ক রবেল।

সূচরিতা বলেন, ‘শ্রদ্ধেয় মাসুদ পারভেজ ভাইয়ের প্রযোজনায় অনেক সিনেমাতে অভিনয় করেছি। বলা যায় তিনি ছিলেন আমার অন্যতম একজন অভিভাবকও। তার জন্মদিনে তারসঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে ভীষণ ভালোলেগেছে।’

মুক্তি বলেন, ‘শিল্পী সমিতির পক্ষ থেকে জীবন্ত কিংবদন্তি নায়ককে শুভেচ্ছা জানাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দোয়া করি তিনি সুস্থ থাকুন ভালো থাকুন।’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

রিমান্ড শেষে কারাগারে ডন

এটার শেষ আমি দেখে ছাড়ব

প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়লেন দেশের তারকারা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

‘আমজনতার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই’

কোলে সদ্যোজাত শিশু, ক্যাপশনে রহস্য বাড়িয়ে যে বার্তা দিলেন পরীমনি