হোম > বিনোদন > তারকা সংবাদ

‘চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল’

যুক্তরাষ্ট্র থেকে দেশে অপূর্ব

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব যে গানেও অনবদ্য, তারই প্রমাণ দিয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত তার জীবনের প্রথম একক কনসার্টে। সফল সেই সংগীতানুষ্ঠান শেষে দেশে ফিরেই যথারীতি অভিনয় ও শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।

দেশে ফিরেই এরই মধ্যে মাশরিকুল আলম ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় দুটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। খুব শিগগিরই অভিনয় করবেন সৈয়দ শাকিল, রুবেল হাসান, জাকারিয়া সৌখিন, মুরসালিন শুভ ও এস আর মজুমদারের পরিচালনায় বেশ কিছু নতুন নাটকে। অপূর্ব জানান, দ্রুততম সময়ের মধ্যে মোট আটটি নাটকের কাজ সম্পন্ন করে তিনি পুনরায় যুক্তরাষ্ট্রে যাবেন। সেখান থেকে ফিরে পরবর্তীতে দীর্ঘ সময় দেশেই থাকবেন।

যুক্তরাষ্ট্রে নিজের প্রথম কনসার্ট প্রসঙ্গে অনুভূতি ব্যক্ত করে অপূর্ব বলেন, ‘যেহেতু এটা ছিলো আমার জীবনের প্রথম কনসার্ট। তাই আমার উপর অনেক চাপ ছিলো। যেহেতু আমরা কোনো স্পন্সর নেইনি, সে জন্য চাপ এবং চ্যালেঞ্জটা অনেক বেশি ছিলো। প্রথম দিকে একটু ভয়ে ছিলাম। পরবর্তীতে ঘোষণা দেবার পর দেখলাম যে একটু একটু করে আমার এই কনসার্ট দেখার জন্য সবার মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়। শুধু নিউইয়র্ক থেকেই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আমার কনসার্ট উপভোগ করার জন্য দর্শক এসেছিলেন। যুক্তরাষ্ট্রে, আমার অনেক সহশিল্পীরাও এই কনসার্টে যোগ দেন। সবমিলিয়ে আমার জীবনের প্রথম গানের অনুষ্ঠান অবিশ্বাস্য এক স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয়। গান গেয়েছি, গানের ফাঁকে ফাঁকে কথা বলেছি, কখনো হেসেছি, কখনো কেঁদেছি, আবেগে ভেসেছি-আমি সবার ভালোবাসায় মুগ্ধ, অভিভূত।’

কাজে ফেরা নিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমার প্রথম কনসার্টেও রেশ কাটতে না কাটতেই দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে উঠেছি। যাদের নাটকে কাজ করছি বা করবো প্রত্যেকের নাটকেরই গল্প এক কথায় অসাধারন। বিশেষত সৈয়দ শাকিল ভাইয়ের নাটকের গল্পটা জীবন থেকে নেয়া। আমার বিপরীতে সময়ের দর্শকপ্রিয় শিল্পীরাই কাজ করবেন। আমার ভক্ত দর্শকের কথা মাথায় রেখেই ভালো ভালো গল্পের নাটকে কাজ করছি। আশা করছি প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে।’

সুখী দেশের তালিকায় ফিলিস্তিনের চেয়েও পিছিয়ে বাংলাদেশ

ফেলানীর স্মৃতি ধরে রাখতে ‘ডাকসুর চিঠি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভালো বোলিংয়ের কারণেই ১৮টি উইকেট পড়েছে, মন্তব্য স্টার্কের

৬৪ রানে ধস, তবু ম্যাচ ছাড়ছে না বাংলাদেশ

ভারতের আরএসএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে: তথ্য-প্রযুক্তিমন্ত্রী

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের সঙ্গে উত্তেজনা, জরিমানা মেসির

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: পাঁচ বাংলাদেশির লাশ দেশে ফিরেছে

জিসানের ঝড়ো ব্যাটিংয়ে নেপালকে উড়িয়ে বাংলাদেশের জয়

কভেন্ট্রিকে উড়িয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু আর্সেনালের