হোম > বিনোদন > তারকা সংবাদ

দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু

বিনোদন রিপোর্টার

দীর্ঘ বিরতি পেরিয়ে নুহাশ‍ হ‍ুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফেরেন একসময়ের নিয়মিত অভিনেত্রী সুমাইয়া শিমু। এটি ছিল তার অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। এবার নিজের চেনা ভুবনে ফিরছেন শিমু। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের নতুন ধারাবাহিক নাটকে। গত বৃহস্পতিবার ধারাবাহিকটির সুমাইয়া শিমুর লুক প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। এতে তার অভিনীত চরিত্রের নাম রুকাইয়া। তবে নাটকটি নিয়ে এখনই কথা বলতে রাজি নন অভিনেত্রী।

ফিরে আসার গল্প পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সবশেষে তিনি বানিয়েছেন ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। পাকিস্তানি সিরিয়ালের অনুপ্রেরণায় পারিবারিক গল্পে নির্মিত হয়েছিল এটি। প্রচারের শুরু থেকেই সাড়া ফেলেছিল দর্শকের মাঝে। এই নির্মাতা জানিয়েছেন, নতুন ধারাবাহিকেও দেখা যাবে পরিবারের গল্প। এখন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসে শুরু হবে শুটিং। তখনই নাটকটি নিয়ে বিস্তারিত জানাবেন। ফিরে আসার গল্প ধারাবাহিক নাটকে সুমাইয়া শিমু ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু ও ফাইজুল ইয়ামিন। আরো অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী আছেন এ নাটকে।

সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে পর্যায়ক্রমে তাদের নাম ও চরিত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা রাজ।

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার