হোম > বিনোদন > তারকা সংবাদ

দুই সংসার ও সন্তানদের নিয়ে জেমসের ঈদ

বিনোদন রিপোর্টার

ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন নগর বাউল’খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। তাই একজন বাবা কিংবা স্বামী হিসেবে জেমসকে দেখার আগ্রহ ভক্তদের মাঝে বরাবরই তুঙ্গে। ভক্তদের সেই আশা যেন এবার পূরণ হলো।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন জেমসের প্রাক্তন স্ত্রী রথি কানিজ। ছবিতে দুই সংসারের সন্তানদের সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে জেমসকে।

রথি কানিজের শেয়ার করা একটি ছবিতে জেমসের সঙ্গে দেখা যায় তার মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানকে। সামাজিক মাধ্যমে এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে।

অন্য একটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে দেখা গেছে জেমস ও তার বর্তমান স্ত্রী নামিয়াকে। একফ্রেমে বাবা, স্বামী ও পরিবারের সদস্যদের উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া বড় মেয়ে জান্নাতের সঙ্গে জেমসের একটি আলাদা ছবিও প্রকাশ করেছেন রথি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।’

ছবিগুলোতে জেমসের পারিবারিক রূপ দেখে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তার অসংখ্য ভক্ত-অনুরাগী।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তাদের এক মেয়ে জান্নাত ও এক ছেলে দানিশ রয়েছে।

এদিকে, ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের ২৫ অক্টোবর জেমসের তৃতীয় বিয়ে এবং ফের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

রিমান্ড শেষে কারাগারে ডন

এটার শেষ আমি দেখে ছাড়ব

প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়লেন দেশের তারকারা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

‘আমজনতার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই’

কোলে সদ্যোজাত শিশু, ক্যাপশনে রহস্য বাড়িয়ে যে বার্তা দিলেন পরীমনি