হোম > বিনোদন > তারকা সংবাদ

শুটিং সেটেই নিভে গেছে যেসব তারকার জীবন

বিনোদন রিপোর্টার

দর্শকদের বিনোদন দিতে গিয়ে ক্যামেরার সামনে কিংবা শুটিং সেটেই আকস্মিকভাবে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশ-বিদেশের বহু জনপ্রিয় শিল্পী ও কলাকুশলী। কখনো প্রাণঘাতী স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনা, আবার কখনো শুটিংয়ের ফাঁকে আকস্মিক অসুস্থতা কেড়ে নিয়েছে তাদের প্রাণ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু আবারও ফিরিয়ে এনেছে শুটিং সেটে তারকাদের এমন মর্মান্তিক বিদায়ের স্মৃতি। একনজরে দেখে নেওয়া যাক শুটিং বা সিনেমার কাজে গিয়ে প্রাণ হারানো দেশ-বিদেশের উল্লেখযোগ্য কয়েকজন তারকার কথা—

সোহেল খান (বাংলাদেশ)

২৪ নভেম্বর সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্র ও নাটকের পরিচিত মুখ সোহেল খান। হোটেল কক্ষ থেকে বের হওয়ার মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। অভিনেতার এই আকস্মিক বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে।

মনির হোসেন (বাংলাদেশ)

২০২৫ সালের ৩ মে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালে রাজশাহীর হাই-টেক পার্কের সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই সিনেমার এক যুগেরও বেশি সময়ের অভিজ্ঞ স্টান্টম্যান মনির হোসেন। সেদিন দুপুরে একটি শট দেওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছিল বলে জানা যায়।

আহমেদ রুবেল (বাংলাদেশ)

২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে গিয়ে আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নন্দিত অভিনেতা আহমেদ রুবেল। সেদিন বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেজমেন্ট পার্কিংয়ে গাড়ি রেখে লিফটের দিকে যাওয়ার সময় তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে পরিচালক নুরুল আলম আতিক ও উপস্থিত লোকজন তাকে দ্রুত পাশের স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ব্র্যান্ডন লি (যুক্তরাষ্ট্র)

১৯৯৩ সালে ‘দ্য ক্রো’ সিনেমার শুটিং সেটে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লির পুত্র অভিনেতা ব্র্যান্ডন লি। দৃশ্যধারণের সময় একটি প্রপস বন্দুকে ভুলবশত আসল গুলি থেকে যাওয়ায় গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেওয়া হলেও মাত্র ২৮ বছর বয়সেই থেমে যায় তার জীবনপ্রদীপ।

জন-এরিক হেক্সাম (যুক্তরাষ্ট্র)

১৯৮৪ সালে ‘কভার আপ’ টিভি সিরিজের শুটিংয়ের ফাঁকে মজা করতে গিয়ে মাথায় প্রপস বন্দুক ঠেকিয়ে ট্রিগার চাপেন অভিনেতা জন-এরিক হেক্সাম। বন্দুকটিতে আসল বুলেট না থাকলেও ব্ল্যাংক কার্টিজের প্রচণ্ড চাপে তার মাথার খুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অনিল কুমার ও রাঘব উদয় (ভারত)

ভারতীয় চলচ্চিত্রেও শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনার নজির রয়েছে। ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘মাস্তি গুড়ি’র শুটিংয়ে হেলিকপ্টার থেকে হ্রদে লাফ দেওয়ার স্টান্ট করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান দুই স্টান্ট অভিনেতা অনিল কুমার ও রাঘব উদয়।

সোহেল খানের মৃত্যুতে ফারুকীর স্মৃতিচারণ

সোহেল খানের মৃত্যুর আগে যা ঘটেছিল

অসুস্থতা কাটিয়ে অভিনয়ে তানিয়া বৃষ্টি, ২ দিনে নাটকের ভিউ ১৬ লাখ

তানজিন তিশাকে গ্রেপ্তার করতে আদালতে আবেদন

মিস ইউনিভার্সে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি

লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

সংগীত সংরক্ষণ ও সমাজসেবায় ফাউন্ডেশন গড়ছেন জেমস

কনের সাজে পূর্ণিমার নতুন লুক, ফেসবুকে ২২ লাখ ভিউ

ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন

এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে