হোম > বিনোদন > তারকা সংবাদ

‘নিউইয়র্ক মিউজিক ফেস্ট’ নিয়ে ব্যস্ত শাহনূর

বিনোদন রিপোর্টার

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে আছেন একসময়কার দর্শকপ্রিয় নায়িকা শাহনূর। মাঝে তিনি সেখানে গুরুতর অসুস্থও হয়ে পড়েছিলেন। কিন্তু সঠিক চিকিৎসা এবং আল্লাহর অশেষ রহমতে তিনি এখন পুরোপুরি সুস্থ।

এরইমধ্যে শাহনূর তার জীবনের প্রয়োজনে সেখানে একজন ডিজে হিসেবেও কাজ শুরু করেছেন। কয়েকটি শো’তে তিনি ডিজে হিসেবে কাজও করেছেন। ডিজে রাহাতের কাছেই তিনি ডিজেইং শিখেছেন বলে জানান শাহনূর। ডিজেইং-এ বেশ পরিপক্ব হয়ে উঠেছেন তিনি।

আগামী ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের কুইনস প্যালেসে অনুষ্ঠাতব্য ‘নিউইয়র্ক মিউজিক ফেস্ট’-এ অংশগ্রহণ করবেন শাহনূর। এছাড়াও আগামী ২ আগস্ট অনুষ্ঠাতব্য ‘আনন্দ মেলা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র থাকলেও শাহনূরের মন পড়ে আছে বাংলাদেশে। কারণ তার বাবা না থাকলেও দেশে তার মা এবং ছোট ভাই সোহেল, তার পরিবার আছে। তাদের জন্য ভীষণ মন খারাপ হয় তার। প্রতিনিয়তই দেশে ফিরে আসতে মন চায় তার। কিন্তু আপাতত তার দেশে ফেরা হচ্ছেনা। তাই যুক্তরাষ্ট্রেই নানান কাজে শাহনূর নিজেকে ব্যস্ত রাখছেন।

শাহনূর বলেন, ‘কিছুদিন আগে আমি হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। টুকটাক কাজ করছি নিয়মিত। আগামী ৯ আগস্ট আমাদের ব্যান্ডদল এইচট্রিক-এর আয়োজনে ‘নিউইয়র্ক মিউজিক ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু আমি এই ব্যান্ডদলের সাধারণ সম্পাদক, তাই আমাকে এই ফেস্টিভ্যাল নিয়ে অনেক ব্যস্ত সময় পার করতে হচ্ছে। এবারের আয়োজনে বলিউড, ঢালিউড ও নেপালী কমিউনিটি থেকে শিল্পীরা অংশগ্রহণ করবে। যে কারণে এবারের ফেস্টিভ্যাল নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আমরা।

নিউইয়র্কে ববিতার সাথে দেখা করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আবার ইচ্ছে আছে আনন্দ মেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কারণ খান মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে এবারের আনন্দ মেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা, আমাদের চলচ্চিত্রের গর্ব শ্রদ্ধেয় ববিতা আপা আসবেন। তারসঙ্গে দেখা করার জন্য হলেও আমি আনন্দ মেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাবো ইনশাল্লাহ। সত্যি বলতে কী যখন থেকে শুনেছি যে যুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ববিতা আপা আসছেন, তখন থেকেই সেই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর নিউইয়র্ক মিউজিক ফেস্ট ২০২৬-এর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।’

এরইমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থিত বরিশালের মেহেন্দীগঞ্জ সমিতির অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনও করেছেন শাহনূর। তিনি এখন স্টেজ শোতে গানও গাইছেন নিয়মিত।

আড়াল ভেঙে ক্যামেরায় ফিরছেন বুবলী

বিশ্বকাপের আকাশ থেকে হারিয়ে যাচ্ছেন মহাতারকারা : সোহেল রানা

প্রথমবার বিচারকের দায়িত্বে মোশাররফ করিম

আসিফ বললেন, তিন পথে ফিরতে পারে ফ্যাসিস্ট, পথগুলো কী

সাফার শোক, মেহজাবীনের উল্লাস

তৃতীয় বিয়ে করছেন আমির খান, অনুষ্ঠানে থাকবেন সাবেক দুই স্ত্রীও

রোনালদোকে খুব ভালো লাগে, মুশকিল হচ্ছে মেসিকেও ভালো লাগে : জয়া

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি