হোম > বিনোদন > তারকা সংবাদ

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

বিনোদন রিপোর্টার

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে সরব থাকা এই প্রজন্মের ব্যস্ততম অভিনেতা আরশ খান এখন আর নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। উত্তরার দোলনচাঁপা শুটিং হাউজে নতুন একটি নাটকের কাজ করার সময় বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে নিজের এমন অবস্থান স্পষ্ট করেন তিনি।

অভিনেতা আরশ বলেন, “‘জুলাইযোদ্ধা’ শব্দটির সঙ্গে যে মূল্য, সততা ও নিরপেক্ষতা থাকা উচিত ছিল, তার কোনোটাই এখন আর নেই। এই শব্দটা এখন বিকৃত করে অনেকে ফায়দা লুটেছে। ফলে শব্দটি শুনলে এখন আর শ্রুতিমধুর লাগে না।”

তবে আন্দোলনে নামা নিয়ে কোনো আফসোস নেই জানিয়ে তিনি বলেন, “আমি উত্তরার সাধারণ শিক্ষার্থীদের জন্য রাস্তায় নেমেছিলাম। ওদের জন্য দরকার পড়লে আবারও নামব। কিন্তু যারা ক্ষমতা চর্চায় ছিল, তাদের সঙ্গে আমার কোনো মিল নেই।”

সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা এবং দেশজুড়ে তৈরি হওয়া ‘মব কালচার’ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব তৈরি করা একেবারেই অনুচিত। দেশে বর্তমানে নির্বাচিত সরকার আছে, শান্ত পরিবেশ আছে। যেকোনো সমস্যায় আইনি পথেই হাঁটা উচিত।”

রাজনৈতিক বিভাজনের কারণে মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে এই অভিনেতা আরও বলেন, “আমরা মানুষ পরিচয় ভুলে গিয়ে রাজনৈতিক দলে ভাগ হয়ে গিয়েছি। নারীদের যেভাবে রাস্তায় হেনস্তা করা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। শুধু বাঁধন আপা নন, কোনো নারী বা পুরুষের সঙ্গেই এমন আচরণ আমি সমর্থন করি না।”

ঢাকার বোঝা বর্জ্যই এখন শিক্ষা উপকরণ : সেলিম উদ্দিন

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এলজিআরডি প্রতিমন্ত্রী

সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রযুক্তিমন্ত্রীর

পৃথিবীতে মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই: কৃষিমন্ত্রী

ভোলার গ্যাস মূল নেটওয়ার্কে আনতে সাত বছর সময় লাগবে: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

ছবি ছাড়া এনআইডি নয়, রিট খারিজ করে হাইকোর্টের রায়

১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসিয়ান কাপে বাংলাদেশের সূচি চূড়ান্ত