হোম > বিনোদন > তারকা সংবাদ

আরমান-মুক্তি প্যানেলের পূর্ণ তালিকা প্রকাশ

শিল্পী সমিতি নির্বাচন

বিনোদন রিপোর্টার

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। আরেকটি হলো : ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল।

আরমান-মুক্তি প্যানেলের পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি। মঙ্গলবার তিনি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের নাম প্রকাশ করেন।

তালিকা অনুযায়ী, সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রিনা খান। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন চুন্নু।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম এ পারভেজ চৌধুরী আবীর, দফতর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব। কোষাধ্যক্ষ পদে লড়ছেন খল অভিনেতা কমল।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান এবং শামীম খান (চিকন আলী)।

এর আগে সোমবার এফডিসিতে মনোনয়নপত্র জমা দেন আরমান–মুক্তি প্যানেলের প্রার্থীরা। শুরুতে এই প্যানেলের সভাপতি পদে জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।

তবে সরে দাঁড়ালেও তিনি প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। বাপ্পারাজ বলেন, তিনি প্রার্থী না হলেও নিজের গড়া প্যানেলের সঙ্গে আছেন এবং তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন।

শিল্পী সমিতির এই নির্বাচন ঘিরে ইতোমধ্যেই এফডিসিতে শুরু হয়েছে সরব নির্বাচনি আমেজ।

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ তীব্র প্রতিযোগিতার মুখে

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণের খনি ধসে নিহত ৩০

সাপের কামড়ে করণীয়

ইনফান্তিনোর সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বললেন প্রিমিয়ার লিগ প্রধান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

শিবচরে পুকুরে ভাসছিল বৃদ্ধের লাশ

ল্যাপারোস্কোপিক পিত্তথলি সার্জারিতে রোগীর কষ্ট কম হয়

আমিরাতে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আইসিসি প্রেসিডেন্ট ও কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা