হোম > বিনোদন > তারকা সংবাদ

‘আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেলো’

আশা ভোঁসলেকে নিয়ে রুনা লায়লার স্মৃতিচারণ

বিনোদন রিপোর্টার

ভারতীয় সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার, ১২ এপ্রিল মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই চলে যাওয়ায় মর্মাহত বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা। মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছেন তিনি।

রুনা লায়লা বলেন, ‘পৃথিবীর বড় বড় দু’জন কিংবদন্তি সঙ্গীতশিল্পী পরপর চলে গেলেন। লতা দিদি চলে গেলেন ২০২২ সালে। আর আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেলো। তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন, বলা যায় আমাকে আমার মায়ের মতোই স্নেহ করতেন। খুব কষ্ট হচ্ছে, এই কষ্ট সত্যিই ভাষায় প্রকাশের মতো নয়। আমার শেষ দেখা হয়েছিল আমারই সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ গানের রেকর্ডিং-এর সময়। এরপর নানান সময়ে অডিও কলে, ভিডিও কলে কথা হয়েছে।’

আশা ভোঁসলেকে নিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘কিছুদিন ধরেই ভাবছিলাম যে আবার ফোনে কথা বলবো, আজ কল করবো, কাল কল করবো-এই ভেবে ভেবেই ব্যস্ততার কারণে আর কল করা হয়ে উঠলো না। শেষ কথাটাও দিদির সঙ্গে বলা হয়ে উঠলো না। এ জন্যই প্রায়শই আমরা বলি বা অনেকেই বলে আজকের কাজ আগামীদিনের জন্য ফেলে রেখোনা। আমার যখন মনে হয়েছিল যে দিদিকে ফোন করি, একটু খোঁজ নেই। ঠিক যদি তখনই ফোন করতাম, তাহলে হয়ত আমার আজ আফসোস হতোনা। নিজের ভেতরে খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট সত্যিই ভাষায় প্রকাশের নয়।’

টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্র, অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড

ঈদে মেহেদির দ্যুতিতে মিম

নায়িকা নয়, গায়িকা হয়ে নজর কাড়ছেন নাজিফা তুষি

শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি: ন্যান্সি

খেলা অতটা বুঝি না, না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি: হিমি

বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আসিফের বিস্ফোরক মন্তব্য

এতো অসহায় লাগে: নাবিলা

ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল: তমা মির্জা

সেলিম-রোজি দম্পতি এবার ছুটির গল্পে

কেমন আছেন খালেদা আক্তার কল্পনা, জানালেন শউলী শিলা