হোম > বিনোদন > তারকা সংবাদ

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের জবাব দেবেন শাকিব খান

বিনোদন রিপোর্টার

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানকে নিয়ে বিশেষ একটি আলোচনার আয়োজন করেছে চ্যানেল আই। সম্প্রতি চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় ‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার এই তারকাকে নিয়ে প্রচার হতে যাচ্ছে আরও একটি বিশেষ অনুষ্ঠান—‘হ্যালো শাকিব খান’।

অনুষ্ঠানটিতে শাকিব খান তাঁর ব্যক্তিজীবন, প্রেম, অভিনয় ক্যারিয়ারের বিভিন্ন অজানা অধ্যায় এবং জীবনের নানা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

‘হ্যালো শাকিব খান’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেশের জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। দীর্ঘদিনের জানাশোনা ও সুসম্পর্কের কারণে উপস্থাপক ও শাকিব খানের মধ্যকার কথোপকথনটি বেশ প্রাণবন্ত, গতিশীল ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

আয়োজক সূত্রে জানানো হয়েছে, এই পর্বটিতে শাকিব খানের ব্যক্তিত্ব ও জীবনের এমন কিছু দিক উঠে আসবে, যা সাধারণ দর্শকদের কাছে আগে কখনো সেভাবে প্রকাশ্যে আসেনি।

আগামী শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ এই অনুষ্ঠানটি প্রচারিত হবে।

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা

ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে সুশীল সমাজের উদ্দেশে কনকচাঁপার বার্তা

জন্মদিনে পরীমনির নতুন চমক, ‘ফারজানা’-এর ফার্স্ট লুক প্রকাশ

যেভাবে দিন কাটছে শবনমের

ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা

আসিফের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

পরীমণির জন্মদিন: জাঁকজমক থেকে প্রশান্তির ছোঁয়া

ঝামেলা আমার কপালে লেখা, বিষয়টি আমি এনজয় করি: পরীমনি

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন