হোম > বিনোদন > তারকা সংবাদ

বিশ্বকাপের আকাশ থেকে হারিয়ে যাচ্ছেন মহাতারকারা : সোহেল রানা

বিনোদন রিপোর্টার

ফিফা বিশ্বকাপ থেকে একে একে বিদায় নিচ্ছেন ফুটবল বিশ্বের পরিচিত তারকারা। প্রিয় খেলোয়াড়দের এমন বিদায়ে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রতিদিন বিশ্বকাপের আকাশ থেকে হারিয়ে যাচ্ছেন হৃদয়ের কাছে থাকা মহাতারকারা, অশ্রু ভরা চোখে। নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সাদিও মানে। রয়ে গেছে মেসি এবং এমবাপ্পে। হয়তো দুজনেই বিদায় নেবে। একজনকে তো বিদায় নিতেই হবে। উঠে আসছে নতুন তারকারা। এটাই স্বাভাবিক নিয়ম, তবু কষ্ট হয়। এদের অনেককেই হয়তো আর ফুটবলপ্রেমীরা কখনো দেখতে পাবে না।’

অভিনেতার এই আবেগঘন পোস্ট প্রকাশের পর তা ফুটবলপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মন্তব্য করেছেন, একটি প্রজন্মের সেরা ফুটবলারদের বিদায় সত্যিই আবেগের।

বিশ্বকাপের প্রতিটি আসরেই নতুন তারকার জন্ম হয়, আবার অনেক কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ও রচিত হয়। সেই বাস্তবতার কথাই নিজের স্ট্যাটাসে তুলে ধরেছেন সোহেল রানা।

তার এই পোস্টে ফুটবলপ্রেমীরা যেমন নস্টালজিয়ার কথা বলেছেন, তেমনি নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন। তবে মেসি, রোনালদো, নেইমার কিংবা সাদিও মানের মতো তারকাদের যুগ শেষ হওয়ার ভাবনায় অনেক সমর্থকের মনেই তৈরি হয়েছে এক ধরনের শূন্যতার অনুভূতি।

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা

ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে সুশীল সমাজের উদ্দেশে কনকচাঁপার বার্তা

জন্মদিনে পরীমনির নতুন চমক, ‘ফারজানা’-এর ফার্স্ট লুক প্রকাশ

যেভাবে দিন কাটছে শবনমের