হোম > বিনোদন > তারকা সংবাদ

আর্জেন্টিনা সাপোর্ট করার কারণ জানালেন মনির খান

বিনোদন রিপোর্টার

গানের পাশাপাশি ফুটবলপ্রেমী হিসেবও পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এবার নিজের পছন্দের দল আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্টে মনির খান জানিয়েছেন, কিশোর বয়সে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখেই আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছিলেন তিনি। সেই ভালোবাসা আজও অটুট।

স্ট্যাটাসে মনির খান লিখেছেন, ‘কিশোর বয়সে ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়েছিলাম। এক যুগেরও বেশি সময় লিওনেল মেসি শৈল্পিক ফুটবলের জাদুতে বিশ্ববাসীকে বিমোহিত করে রেখেছে।’

মেসির খেলা সরাসরি মাঠে বসে দেখার স্মৃতিও ভাগ করে নিয়েছেন এই শিল্পী। তিনি জানান, ‘গত বিশ্বকাপে কাতারের লুসাইল স্টেডিয়ামে মেসির খেলা মাঠে বসে দেখার সৌভাগ্য হয়েছিল আমার।’

আসন্ন বিশ্বকাপ নিয়ে মনির খানের বিশ্বাস, এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। তবে এই আসরেও আর্জেন্টিনাকে সাফল্যের পথে এগিয়ে নিতে পারবেন বিশ্বজয়ী এই ফুটবল তারকা।

তিনি বলেন, ‘এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। আমি আশাবাদী, মেসি নান্দনিক ফুটবলের মাধ্যমে নৈপুণ্য প্রদর্শন করে আর্জেন্টিনাকে জয়ের বন্দরে পৌঁছে দেবেন।’

মনির খানের এই স্ট্যাটাস প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই মন্তব্যের ঘরে আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন। কেউ কেউ আবার বিশ্বকাপ মঞ্চে মেসির আরেকটি স্মরণীয় পারফরম্যান্স দেখার আশাও ব্যক্ত করেন।

দেশে মানুষের বিনোদনের খুবই সঙ্কট: আসিফ আকবর

শিল্পী সমিতির নির্বাচনে জলি

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি : সূচরিতা

‘আসুন দেশটার জন্য সবাই মিলে কিছু করি’

বিশ্বকাপ উন্মাদনায় তারকারা, জানা গেলো কে কোন দলের সমর্থক

মেহজাবীন-মালাইকার প্রিয় দল আর্জেন্টিনা

আমার স্বপ্নের পথে যেতে সহযোগিতা করেছিলেন সুমিতা দিদি : নূতন

‘বনলতা সেন’ নিয়ে স্পর্শিয়ার মুগ্ধতা

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে