হোম > বিনোদন > নাটক

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’

বিনোদন রিপোর্টার

প্রতিবছরই ঈদের নাটক মানেই প্রেম-বিরহ কিংবা ভরপুর কমেডির চেনা আমেজ। তবে এবার সেই চেনা বৃত্ত ভেঙে দর্শকের সামনে ভিন্নধর্মী একটি পারিবারিক গল্প নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা ইমরাউল রাফাত। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন আর আবেগের চাদরে মোড়ানো তার নতুন নাটকের নাম ‘ওয়ারিশ’।

একটি মধ্যবিত্ত পরিবারের বাবা-মা এবং তাদের দুই ছেলের জীবনের নানা টানাপোড়েন, আনন্দ-বেদনা ও পারিবারিক বন্ধনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকটির গল্প।

নাটকটির কেন্দ্রীয় চার চরিত্রে অভিনয় করেছেন দেশের একঝাঁক তারকা। বাবা ও মায়ের ভূমিকায় দেখা যাবে তারিক আনাম খান ও মনিরা মিঠুকে। আর তাদের দুই ছেলের চরিত্রে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহান। এছাড়া নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন সাফা কবির, প্রিয়ন্তী উর্বিসহ অনেকে।

নাটকটির রচয়িতা ও নির্মাতা ইমরাউল রাফাত বলেন, “সাধারণত ঈদের নাটকে দর্শকরা যে ধরনের গল্প দেখতে অভ্যস্ত, আমি এবার তার চেয়ে কিছুটা আলাদা এবং গভীর অনুভূতি ছুঁয়ে যাওয়া একটি গল্প বলতে চেয়েছি। সেই ভাবনা থেকেই নিজের লেখা ‘ওয়ারিশ’ গল্পটি বেছে নেওয়া। একটি মধ্যবিত্ত পরিবারের অটুট বন্ধন, জীবনের নানা বিচ্ছেদ, ভেতরের টানাপোড়েন আর সুপ্ত আবেগের কথাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, নাটকটি দর্শকদের নিজেদের পরিবারের কথা মনে করিয়ে দেবে।”

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার