হোম > বিনোদন > নাটক

তৌসিফ-নীহার ‘তুই থেকে তুমি’

বিনোদন রিপোর্টার

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহাকে নিয়ে আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য প্রজন্মের তরুণ মেধাবী নাট্যকার ও নির্মাতা হাসিব হোসাইন রাখি নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক ‘তুই থেকে তুমি’।

নাটকে তৌসিফ অভিনয় করেছেন নাহিদ চরিত্রে ও নীহা অভিনয় করেছেন ফালাক চরিত্রে। নাটকটির গল্প ও তৌসিফ-নীহার অভিনয় প্রসঙ্গে নির্মাতা হাসিব হোসাইন রাখি বলেন, ‘ভার্সিটিতে একসঙ্গে পড়ে নাহিদ ও ফালাক । দু’জন দু’জনার খুব প্রিয় বন্ধু। একটা সময় দুজনে বুঝতে পারে তাদের ভেতর যে বন্ধুত্বের সম্পর্ক এটা শুধু বন্ধুত্ব নয়, তারা দুজন দুজনকে ভালোবাসে। প্রথমে কেউ কাউকে ভালোবাসার কথা শেয়ার করে না। একসময় নাটকের গল্পে এক ক্রাইসিস মোমেন্টের মুখোমুখি হয়ে বাধ্য হয়ে দুজনে দুজনের প্রতি ভালোবাসার কথা স্বীকার করে। বন্ধুত্ব থেকে ভালোবাসার মানুষ হয়ে যাওয়ার গল্পই হলো তুই থেকে তুমি নাটকটির মূল গল্প। দু’জনই যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। আমি আমার নিজের রচিত ও নির্মিত এই গল্প নিয়ে ভীষণ আশাবাদী। আশা করছি নাটকটি দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠবে।’

তৌসিফ-নীহা অভিনীত ‘প্রেমাতাল’ শিরোনামেরও একটি নাটক আগামী ঈদে প্রচারে আসবে। এর আগে তৌসিফ-নীহা জুটি শিহাব শাহীনের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, মোস্তফা কামাল রাজের অনুরাগ’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘চুপকথা’, ইমরাউল রাফাতের ‘ম্যাচ মেকার’, জাকারিয়া শৌখিনের ‘লাকি মি’, ‘লাভ রেইন’, ‘সে আমার শেষ ভালোবাসা’ নাটকে অভিনয় করেন। উল্লেখ্য, তুই থেকে তুমি ‘সুলতান এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

আসছে তৌসিফ-তটিনীর নতুন নাটক ‘মন দুনিয়া’

মঞ্চে জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

আবারো একসঙ্গে আবুল হায়াত-ডলি জহুর

মুক্তির দুই দিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি

২২ অক্টোবর স্টুডিও থিয়েটারে পদাতিকের ‘পাকে বিপাকে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

‘অবহেলা’য় আবুল হায়াত