হোম > বিনোদন > নাটক

আসছে অনিকেতের ধারাবাহিক ‘কিচেন পলিটিক্স’

বিনোদন রিপোর্টার

দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও নাটক লেখায় ফিরে এলেন এক সময়ের আলোচিত নাট্যকার অনিকেত। বৈশাখী টিভির জন্য লেখা এ নাটকটির নাম কিচেন পলিটিক্স। বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু।

টেলিভিশনটির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকের সার্বিক তত্ত্বাবধানে আছেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑদিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, একে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, সাদিয়া তানজিম, শিবলী নোমান, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, মোস্তফা রতন, নাসরিন অনু, শাহজাদা সম্রাটসহ আরো অনেকে।

বৈশাখী টিভিতে সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি। অনিকেত আমেরিকা থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে ক্রিয়েটিভ রাইটিংয়ের উপর স্টাডি করে ২০০১ সালে বাংলাদেশে ফিরে টেলিভিশনে নাটক লেখা শুরু করেন। তার লেখা প্রথম সিঙ্গেল নাটক ‘মন কি যে চায়’। প্রথম নাটক দিয়েই তিনি মিডিয়ায় একজন নতুন ধারার নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন। এরপর থেকেই তিনি একের পর এক সিঙ্গেল নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক লিখতে থাকেন।

২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি অসংখ্য নাটক রচনা করেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা একক নাটকগুলো হলোÑ মন কি যে চায়, অধরিক, ট্রায়াঙ্গেল, জলজ্যোৎস্না, আমি রবো নীরবে, ট্রুলি ডিপলি মেডলি, ট্রানজিশন গার্ল, ফান উইথ ম্যাডাম ইংগা, সুনিশ্চিত সীমান্তে, পথে যেতে যেতে, লাইফ, ফ্রেন্ডশিপ, দি ইনফরমেশন, প্রথম প্রহর উল্লেখযোগ্য। অনিকেতের লিখা জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর মধ্যে প্রাইভেট ইনভেস্টিগেটর, সোসাইটি, হাই টেনশন, কাছে দূরে, স্বপ্নচুরা, মনকরা, রান, দি বিচ ক্লাব অন্যতম। ২০১০ সালে মডেল কাম প্রেজেন্টার আসিন জাহানকে বিয়ে করে নাটক লেখা বন্ধ করে ব্যবসা শুরু করেন। সেভাবেই চলছিলেন। কিন্তু দীর্ঘ ১৬ বছর বিরতির পর প্রিয় সহধর্মিণীর অনুপ্রেরণাতেই আবার নাটক লেখা শুরু করলেন।

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

আবারো একসঙ্গে আবুল হায়াত-ডলি জহুর

মুক্তির দুই দিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি

২২ অক্টোবর স্টুডিও থিয়েটারে পদাতিকের ‘পাকে বিপাকে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

‘অবহেলা’য় আবুল হায়াত

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নাটকে পারিবারিক গল্পের জয়জয়কার, ৫০ পর্বে ‘আমাদের সংসার’

‘সুখের মতো অসুখ’ এর দিনগুলিতে রবীন্দ্রনাথ