হোম > বিনোদন > নাটক

৪৮ ঘণ্টায় এক লাখ ভিউ ‘‌চক্র ২’-এর

বিনোদন রিপোর্টার

মুক্তির পর থেকেই দর্শক মহলে সাড়া ফেলেছে ‘‌চক্র ২’। প্রথম সিজনের সফলতার পর ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এ নতুন মৌসুমটি নতুন রহস্য, আরো গভীর মানসিক দ্বন্দ্ব এবং টান টান উত্তেজনার মাধ্যমে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে।

আট পর্বের এ সিরিজটি ২৬ মার্চ ঈদের বিশেষ আয়োজন হিসেবে মুক্তি পায়। মুক্তির পর থেকেই আইস্ক্রিন প্ল্যাটফর্মে এর দর্শকপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। মাত্র ৪৮ ঘণ্টায় সিরিজটি এক মিলিয়নের বেশি মিনিট দেখা হয়েছে এবং প্রায় এক লাখ দর্শক এটি উপভোগ করেছেন। ময়মনসিংহের একটি পরিবারের নয় সদস্যের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ সিরিজটি প্রথম থেকেই আলোচনায় ছিল।

দ্বিতীয় সিজনে গল্প আরো জটিল ও মনস্তাত্ত্বিকভাবে গভীর হয়েছে, যা দর্শকদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়েছে। সিরিজের সাফল্য উদযাপন উপলক্ষে রোববার চ্যানেল আই প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা-অভিনেত্রীসহ কলাকুশলীরা শুটিং অভিজ্ঞতা এবং দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন। উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরও।

সিরিজটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, মেখলা মুক্তা, মৌসুমি মৌ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরীসহ অনেকে। শক্তিশালী অভিনয় ও রহস্যঘেরা গল্প মিলিয়ে ‘চক্র ২’ এরই মধ্যে দর্শকদের কাছে একটি আলোচিত সাইকোলজিক্যাল থ্রিলারে পরিণত হয়েছে। আইস্ক্রিন অ্যাপ থেকে সাবস্ক্রিপশন নিয়ে সিরিজটি দেখা যাচ্ছে।

জোভান তটিনীর নাটক ‘তোর মায়ায়’

মোশাররফ করিমের ‘বউয়ের মামলা’

আলোচনায় ‘তোমাদের গল্প ২’

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’

ঈদে আসছে ‘দেনা পাওনা’র সাত পর্বের স্পেশাল সিরিজ

জোভান-কেয়ার ‘পাল্লু বিল্লুর বিয়ে’

পার্থ-তটিনীর ‘অমর প্রেম’

ঈদে ভিন্ন রূপে আসছেন সাদিয়া ইসলাম মৌ

অপূর্বর ‘মায়াপাখি’ নীহা

তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে’