হোম > বিনোদন > নাটক

দেড় ঘণ্টার মেগা পর্বে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

বিনোদন রিপোর্টার

টেলিভিশন নাটকের প্রতি এখনো দর্শকের রয়েছে অমোঘ টান। কমেডির পাশাপাশি পারিবারিক গল্পও দর্শকরা বেশ পছন্দ করেন। এ ধারার সাম্প্রতিক সংযোজন ‘এটা আমাদেরই গল্প’ নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটি এবার সমাপ্তির দিকে এগোচ্ছে।

নাটকটির ৪৮তম পর্ব ইতোমধ্যে প্রচারিত হয়েছে। ৫২ পর্বে এটি শেষ হবে এবং শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শেষ পর্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে গল্পের সমাপ্তি দেখানো হবে।

শুরু থেকেই প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ মিনিট। দর্শকের অনুরোধ ছিল সময় আরো বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পনসর-সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, এ নিয়ে দর্শকের আক্ষেপ থাকলেও মেগা এপিসোডের মাধ্যমে তা কিছুটা পূরণের চেষ্টা করা হবে।

বাংলাদেশের টেলিভিশন নাটকে দীর্ঘদিন ধরে কমেডির প্রাধান্য থাকলেও পারিবারিক নাটকের জায়গা তুলনামূলকভাবে কম ছিল। যেখানে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে অভিযোগও ছিল। ‘এটা আমাদেরই গল্প’ সেই জায়গায় একটি ব্যতিক্রমী কাজ হিসেবে দর্শকের মনোযোগ কাড়ে। পারিবারিক মেলবন্ধন, সম্পর্কের উষ্ণতা ও বাস্তব জীবনের আবেগঘন গল্পের কারণে নাটকটি আলাদা পরিচিতি পেয়েছে।

গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে নাটকটির প্রচার শুরু হয়। টেলিভিশনের পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ করা হয়, যেখানে নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু।

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

শেষ হচ্ছে দর্শকপ্রিয় নাটক ‘এটা আমাদের গল্প’

‘চক্র ২’-এ তৌসিফ মাহবুবের রাজত্ব

প্রকাশ্যে শেখ সাদী-মাহির প্রথম নাটক

আলোচনায় জোভান-তটিনীর ‘কসম’

নতুন গল্প নিয়ে ফিরছে ‘জ্ঞানী গণি-০৪’

চা বাগানের ভেতরকার গল্পে নিয়ে নাটক ‘চা গরম’

শুরু হলো নতুন ধারাবাহিক ‘ভিলেজ সোসাইটি’

আসছে অনিকেতের ধারাবাহিক ‘কিচেন পলিটিক্স’

দর্শকপ্রিয়তায় সাদিয়া-পলাশের ‘লাভ সিটার’