হোম > বিনোদন > নাটক

দর্শক মাতাচ্ছে জীবন-শিমুলের ‘জ্যাকপট’

বিনোদন রিপোর্টার

চোরাকারবারি, স্থানীয় রাজনীতি আর হঠাৎ পাওয়া বিপুল অর্থ; এই তিন উপাদান ঘিরেই এগিয়েছে নতুন বিশেষ নাটক ‘জ্যাকপট’। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। বঙ্গ ঈদ ফেস্টের অন্যতম আকর্ষণ হিসেবে মুক্তি পাওয়া নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। তাদের রসায়ন ও অভিনয় দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।

মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত ‘জ্যাকপট’র গল্প আবর্তিত হয়েছে সীমান্তবর্তী এক এলাকার নানা ঘটনা ঘিরে। নাটকে ‘জিরা মাসুদ’ চরিত্রে শিমুল শর্মা এবং ‘ডাইল কাদের’ চরিত্রে শরাফ আহমেদ জীবন হাস্যরস ও উত্তেজনার মিশেলে দর্শকদের টানটান বিনোদন দিচ্ছেন। মূলত চোরাকারবারি চক্র, স্থানীয় রাজনীতির দ্বন্দ্ব এবং হঠাৎ প্রাপ্ত বিশাল অংকের টাকাকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। এক পর্যায়ে মাসুদ, কাদের এবং স্থানীয় পুলিশের মধ্যে তৈরি হয় রুদ্ধশ্বাস পরিস্থিতি। নাটকটিকে শেষ পর্যন্ত উপভোগ্য করে তোলে এই চরিত্রগুলো।

নাটকটির সাড়া পাওয়া নিয়ে নির্মাতা মাজিদুল ইসলাম স্বাধীন বলেন, ‘জীবন ও শিমুলের সঙ্গে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতা। তাদের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব ক্যামেরার সামনেও চমৎকার রসায়ন তৈরি করেছে। সেসব দর্শক ভালোভাবেই গ্রহণ করেছেন।’ উল্লেখ্য, ‘বঙ্গ ঈদ ফেস্ট’-এর অংশ হিসেবে টানা ছয় দিনে ছয়টি নতুন ও এক্সক্লুসিভ কনটেন্ট প্রকাশ করেছে বঙ্গ। ‘জ্যাকপট’ সেই আয়োজনেরই একটি উল্লেখযোগ্য সংযোজন। বিশেষ সাবস্ক্রিপশন ওয়ান প্যাক-এর মাধ্যমে দর্শকরা বিজ্ঞাপন ছাড়া এই নাটকসহ অন্যান্য কনটেন্ট উপভোগ করতে পারছেন।

নাটকটিতে আরো অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, নিদ্রা নেহা প্রমুখ। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সুফিয়ান রায়হান।

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

‘অবহেলা’য় আবুল হায়াত

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নাটকে পারিবারিক গল্পের জয়জয়কার, ৫০ পর্বে ‘আমাদের সংসার’

‘সুখের মতো অসুখ’ এর দিনগুলিতে রবীন্দ্রনাথ

‘অকারণ’-এ হিমি

রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’, ৩ ঘণ্টাতে ১ মিলিয়ন ভিউ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার গল্প নিয়ে ‘চেকআউট’

শিল্পকলায় ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’-এর মঞ্চায়ন

‘মায়ারে’ নিয়ে একসঙ্গে আরশ-সুনেরাহ