হোম > বিনোদন > নাটক

পৈতৃক সম্পত্তি নিয়ে আলাল দুলালের দ্বন্দ্ব

বিনোদন রিপোর্টার

পারিবারিক সম্পর্ক, পৈতৃক সম্পত্তি নিয়ে টানাপোড়েন আর ভরপুর হাস্যরস, এই তিনের মিশেলে নতুন অরিজিনাল ড্রামা ‘আলাল দুলাল’ নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ইমরান ইমনের পরিচালনায় নির্মিত নাটকটি গত ২ জুলাই থেকে স্ট্রিমিং হচ্ছে। গল্পের কেন্দ্রে রয়েছে দুই সহোদর আলাল ও দুলাল।

পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে ঘিরে বড় ভাই আলালের নানা কূটচালে বারবার ঠকতে থাকে সহজ-সরল দুলাল। তবে শেষ পর্যন্ত সে কি নিজের অধিকার আদায় করতে পারবে, নাকি প্রতারণার শিকার হয়েই থাকবে, সেই প্রশ্নের উত্তর মিলবে নাটকের গল্পে।

নির্মাতা ইমরান ইমন বলেন, ‌‘আলাল ও দুলাল আমাদের সমাজের খুব পরিচিত দুটি চরিত্র। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের আড়ালে লুকিয়ে থাকা নানান অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের অনুপ্রাণিত করছে।’

মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে অভিনয় করেন সাইদুর রহমান পাভেল, আ খ ম হাসান, মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার, খায়রুল আলম টিপুসহ আরো অনেকে। পারিবারিক কমেডি ও নাটকীয়তার মিশেলে নির্মিত ‘আলাল দুলাল’ বর্তমানে বঙ্গ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।

নাটকেই মন দিতে চান হিমি

সহশিল্পী কে হবেন তা নিয়ে আমার মাথাব্যথা নেই: অহনা

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

আসছে পারিবারিক গল্পের নতুন নাটক

জুয়ার ভয়ংকর দিক নিয়ে মিকসেতু মিঠুর নাটক ‘টোকা’

একসঙ্গে দিলারা জামান, আবুল হায়াত, ডলি জহুর

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

নিঃস্বার্থ বাবার চরিত্রে আজিজুল হাকিম

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় ‘অমানুষ’