হোম > বিনোদন > নাটক

নতুন গল্প নিয়ে ফিরছে ‘জ্ঞানী গণি-০৪’

বিনোদন রিপোর্টার

পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ ফিরছে পর্দায়। ওটিটি প্ল্যাটফর্‌ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’।

ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলের মাধ্যমে দর্শকদের আবারও হাসাতে এবং ভাবাতে আসছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। ড্রামাটি আগামীকাল বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, থেকে শুধুমাত্র বঙ্গ-তে স্ট্রিমিং হবে।

এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে নতুন এক অতিথির আগমনকে কেন্দ্র করে। অতি বিদ্বান এই অতিথির আবির্ভাবে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতি ‘জ্ঞানী গণি’ কি পারবে তার বুদ্ধি দিয়ে সামাল দিতে? নাকি নিজেই জড়িয়ে যাবে কোনো বড় বিপদে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘জ্ঞানী গণি-০৪’-এর পর্দায়।

পরিচালক ইমরান ইমন বলেন, ‘জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাঁচে এক ভিন্নরকম সামাজিক অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, প্রতিবারের ন্যায় এবারও দর্শক গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।’

শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী ও অন্যান্যরা। নাটকটির চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার লড়াই।

আসছে তৌসিফ-তটিনীর নতুন নাটক ‘মন দুনিয়া’

মঞ্চে জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

আবারো একসঙ্গে আবুল হায়াত-ডলি জহুর

মুক্তির দুই দিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি

২২ অক্টোবর স্টুডিও থিয়েটারে পদাতিকের ‘পাকে বিপাকে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

‘অবহেলা’য় আবুল হায়াত