হোম > বিনোদন > নাটক

বিরতির পর আসছে আনিকার ‘আমাকে দুঃখ দিও না’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের অভিনয় অঙ্গনে নতুনদের মধ্যে ইতোমধ্যে কিছু কিছু ভালো গল্পের নাটকে নিখুঁত অভিনয় করে যে নবাগত অভিনয়শিল্পী দর্শকের প্রিয় হয়ে উঠেছেন, তিনি আনিকা আইরা, যার পুরো নাম আনিকা বিনতে কামাল আইরা।

ইংরেজি সাহিত্যে পড়াশোনা করা অভিনেত্রী আনিকা আইরার জন্মদিন ছিল গত ৬ জুন। জন্মদিনে জানালেন বিরতির পর তিনি এবারের ঈদ উপলক্ষে নতুন একটি সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের বিপরীতে। নাটকের নাম ‘আমাকে দুঃখ দিও না’। নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন।

নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে ঈদের আগেই। কয়েকদিনের মধ্যেই নাটকটি ইউটিউবে প্রচারে আসবে। আনিকা আইরা বলেন, ‘খায়রুল বাসার ভাইয়ের সঙ্গে এর আগে মারুফ হোসেন সজীব ভাইয়ের পরিচালনায় ‘আমি এখানেই থাকবো’ নাটকে অভিনয় করে অনেক সাড়া পেয়েছিলাম। মাঝে আমি পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। যে কারণে কাজ থেকেও কিছুটা বিরত ছিলাম।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরতির পর আবার বাসার ভাইয়ের সঙ্গে ‘আমাকে দুঃখ দিও না’ নাটকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। নাটকটির গল্প এক কথায় দুর্দান্ত। স্ক্রিপ্ট পড়ে ভীষণ ভালো লেগেছিল। আর সেরনিয়াবাত ভাইয়ের নিজের লেখা গল্প। যে কারণে নাটকে অভিনয় করেও ভীষণ ভালো লেগেছে। কারণ তিনি শুটিংয়ের সময় খুঁটিনাটি অনেক কিছুই ঠিকঠাক করে নিয়েছেন। সেরনিয়াবাত শাওন ভাইয়ের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা খুবই ভালো। বাসার ভাইও ভীষণ সহযোগিতাপরায়ণ। আশা করছি, আমাদের দুজনের নতুন এই নাটকটি সবাই ভীষণ উপভোগ করবেন। আর এখনো আমি পুরোপুরি পেশাদার অভিনেত্রী হয়ে উঠিনি। পড়াশোনা শেষ করে আশা করছি অভিনয়ে নিয়মিত থাকব ইনশাআল্লাহ। ’

মোস্তফা কামাল রাজের ‘মনের সাথী’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পেশাগতভাবে তার যাত্রা শুরু। তবে রাজেরই ‘লাইক ফাদার লাইক সন’ নাটকে অভিনয় করে আনিকা প্রথম আলোচনায় আসেন। এরপর তাকে দেখা গেছে মারুফ হোসেন সজীবের ‘আমার বউ সব জানে’, ‘আমি এখানেই থাকবো’, রুবেল আনুশের ‘দেখা হওয়ার কথা ছিলো’, মিফতাহ আনানের ‘আপন যে জন’, ফরিদ উদ্দিন মোহাম্মদের ‘কাঠগোলাপের গল্প’সহ আরো বেশকিছু সুন্দর গল্পের নাটকে।

আসছে রহস্যে ঘেরা ‘হেডলাইন’

জোভান তটিনীর নাটক ‘তোর মায়ায়’

মোশাররফ করিমের ‘বউয়ের মামলা’

আলোচনায় ‘তোমাদের গল্প ২’

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’

ঈদে আসছে ‘দেনা পাওনা’র সাত পর্বের স্পেশাল সিরিজ

জোভান-কেয়ার ‘পাল্লু বিল্লুর বিয়ে’

পার্থ-তটিনীর ‘অমর প্রেম’

ঈদে ভিন্ন রূপে আসছেন সাদিয়া ইসলাম মৌ

অপূর্বর ‘মায়াপাখি’ নীহা