হোম > বিনোদন > নাটক

তৌসিফ-তটিনী: কে কার প্রেমে ‘জখম’?

বিনোদন রিপোর্টার

রাইসা গ্রামের মধ্যবিত্ত ঘরের সাধাসিধে মেয়ে। একটু চাপা স্বভাবের কারণে সবার সাথে খুব সহজেই মিশতে পারে না। অপরদিকে পার্থ যে কিনা সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। পার্থর মা-বাবা , ছোট ভাই-বোন সবাই খুবই মিশুক।

মূলত দুটো উল্টো চরিত্রে মানুষকে মুখ্য করে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘জখম’। এটির চিত্রনাট্য লিখে নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। সদ্য শুটিং হওয়া এই নাটকের দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ।

আর এতে প্রধান দুই চরিত্র, অর্থাৎ রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে তৌসিফ মাহবুব

‘জখম’-এর গল্প প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘এটা মূলত প্রতিশোধের গল্প। যদিও গল্পের পুরোটা জুড়ে থাকছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার, সমাজ ও নিগ্রহের চিত্র। এটা আসলে ছোট পর্দার নির্মাণ হলেও ক্যানভাসটা বেশ বড়।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের রোজার ঈদে ২০টি বিশেষ নাটকের আয়োজন করেছে সিএমভি। ‘জখম’ সেই তালিকার অন্যতম নির্মাণ। যা মুক্তি পাচ্ছে ঈদে, প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

‘জখম’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইশরাত অতিথি প্রমুখ।

দাম্পত্যের গল্পে ইয়াশ-পারসার ‘একসঙ্গে আলাদা’

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’

তৌসিফ-নীহার ‘তুই থেকে তুমি’

নাটকে দাম্পত্য জীবনের ‘সাত দিন’

ফের বুলবুলি হয়ে আসছেন তটিনী

‘প্রেমের গল্প’ নিয়ে আসছেন চিত্রনায়ক রোশান-চমক

আবুল হায়াতের ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

‘আরেফিন’-কে নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার

মুহিন খানের পরিচালনায় সিঙ্গেল ফাদারে নিলয়

প্রকাশ্যে ‘একসাথে আলাদা’র ট্রেইলার, মুক্তি ১৯ মার্চ