হোম > বিনোদন > নাটক

মুক্তির দুদিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

বিনোদন রিপোর্টার

মুক্তির মাত্র দুদিনের মধ্যে ইউটিউবে ১ কোটি ভিউর মাইলফলক স্পর্শ করেছে নির্মাতা জাকারিয়া সৌখিনের নাটক ‘ভালো আছো তো?’। জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিএমভি-তে মুক্তি পাওয়ার পর থেকেই নাটকটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। লক্ষাধিক লাইক ও হাজার হাজার ইতিবাচক মন্তব্যে মুখর হয়ে উঠেছে নাটকের কমেন্টবক্স।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। এর আগে ‘মনদুয়ারি’ ও ‘মায়াপাখি’-এর মতো আলোচিত নাটকগুলোতে একসঙ্গে কাজ করলেও নতুন এই কাজটি দর্শক গ্রহণযোগ্যতায় আগের রেকর্ডগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নাটক ও বিনোদনমূলক গ্রুপেও চলছে তুমুল আলোচনা।

দর্শকদের মতে, চমকপ্রদ গল্পের শুরু, ধীরে ধীরে ঘটনার গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগঘন উপস্থাপন এবং দৃশ্যায়নের মুন্সিয়ানা—সব মিলিয়ে এটি দর্শকদের একটি ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে। বিশেষ করে নাটকের ব্যতিক্রমী শেষ দৃশ্যটি দর্শকের মনে গভীর রেখাপাত করেছে।

সাফল্যের প্রতিক্রিয়ায় নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘সবসময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তিতে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়। প্রযোজক, শিল্পী, দর্শক ও আমার টিমকে অভিনন্দন জানাই।’

সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই সাফল্যে দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ পুরো টিমকে অভিনন্দন। সিএমভি সবসময় দর্শক চাহিদার কথা মাথায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরি করছে। এমন প্রাপ্তি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়।’

‘ভালো আছো তো?’ নাটকটিতে অপূর্ব-নীহা জুটির পাশাপাশি আরও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্ত প্রমুখ। নাটকটির একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’ আহমেদ রিজভীর কথায়, সাজিদ সরকারের সুর ও সংগীতে গেয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।

মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি

২২ অক্টোবর স্টুডিও থিয়েটারে পদাতিকের ‘পাকে বিপাকে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

‘অবহেলা’য় আবুল হায়াত

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নাটকে পারিবারিক গল্পের জয়জয়কার, ৫০ পর্বে ‘আমাদের সংসার’

‘সুখের মতো অসুখ’ এর দিনগুলিতে রবীন্দ্রনাথ

‘অকারণ’-এ হিমি

রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’, ৩ ঘণ্টাতে ১ মিলিয়ন ভিউ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার গল্প নিয়ে ‘চেকআউট’