হোম > বিনোদন > চলচ্চিত্র

হাসান জাহাঙ্গীর-মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল

বিনোদন রিপোর্টার

অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বুধবার (১৩ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

তিনি জানান, শুরুতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-কে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল কারণ তখন এ প্রকল্প নিয়ে কোনো অভিযোগ ছিল না। পরে প্রজেক্টের সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগ দেন।

মাসুমা রহমান তানির ভাষ্য, জেবাকে শুরুতে এটি নাটক হিসেবে জানিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছিল। কিন্তু পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হলে তিনি আপত্তি জানান। পাশাপাশি তার সঙ্গে চলচ্চিত্র সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে অভিযোগ করেন। এসব কারণেই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।

এদিকে এই প্রজেক্টে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এক অডিও বার্তায় মৌসুমী বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে কাজটি টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়েও তিনি সম্মতি দেন। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর দেখে বিস্মিত হয়েছেন বলে জানান অভিনেত্রী।

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের শোক র‍্যালি ও মিছিল

টেক্সাসে বাড়ছে মুসলিমদের সংখ্যা, তীব্র হচ্ছে ইসলামবিদ্বেষও

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে সবুজ-বিভা

বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক

রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণকালে কোনো প্রচার নয়: সিইসি

আইএবির স্বীকৃতি পেল রুয়েটের স্থাপত্য বিভাগ

নাশকতার পরিকল্পনা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে নিন্দা খেলাফত মজলিসের

কালিয়াকৈরে সন্ত্রাসী হামলায় মারা গেলেন চিকিৎসাধীন আজিবর