হোম > বিনোদন > চলচ্চিত্র

আগামীকাল ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন রিপোর্টার

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দায় এবার আসছে এক অভিনব চলচ্চিত্র। আগামীকাল, ১৬ জানুয়ারি জাতীয় জাদুঘরে সন্ধ্যা সাতটায় হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ার। সিনেমাটি পরিচালনা করেছেন আকাশ হক।

চলচ্চিত্রের অন্যতম অভিনেতা ববি বিশ্বাস জানান, চলচ্চিত্রটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ‘দা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ চলচ্চিত্রটি সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিককে তুলে ধরার একটা প্রয়াস। এই চলচ্চিত্রের মাধ্যমে এবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছে একগাদা নতুন মুখ বলেও তিনি জানান।

চলচ্চিত্রটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস। আরও আছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।

সিনেমাটির সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারহানা ফারহা বলেন, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’ একটি রাজনৈতিক স্যাটায়ার চলচ্চিত্র, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনীতির সংস্কৃতিকে স্যাটায়ার–এর মাধ্যমে তুলে ধরেছে। এরই মধ্যে ছবির থিম সং ‘সহমত ভাই’ দর্শকদের নজর কেড়েছে। র‍্যাপ স্টাইলে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ।

ফারহানা ফারহা আরো জানান, একজন শিক্ষার্থীর দলদাস হয়ে উঠার গল্প, রাজনৈতিক মুরগি হয়ে উঠার গল্প বলে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল। এটা যেন দেশের গোটা সিস্টেমেরই এক টুকরো আয়না, যেখানে মন্ত্র একটাই – ‘সহমত ভাই’ ।

ইতিমধ্যেই চলচ্চিত্রটির থিম সং ‘সহমত ভাই’ গানটি সিনেমার ফেসবুক পেজ ও প্রযোজনা সংস্থা ‘দা বি টিম’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশ হওয়ার পরপরই দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।

১৪২ মিনিট দৈর্ঘ্যের এই রাজনৈতিক স্যাটায়ার সিনেমাটি সব মিলিয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ শুধু একটি সিনেমা নয়, বরং পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক সাহসী চেষ্টা। হাসি, ব্যঙ্গ আর বাস্তবতার মিশেলে ছবিটি এবারের উৎসবে দর্শকদের আলাদা করে ভাবাতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আবার ইউরোপের পথে ‘দেলুপি’

জেফার-প্রীতমের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব শো বন্ধ ঘোষণা

ওটিটিতে মান্নার সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’

শাকিব খানের ‘প্রিন্স’ নষ্ট হওয়ার কারণ জানালেন সুমন

তানজিকা আমিনের দুই সিনেমা

ফিল্ম আর্কাইভের আয়োজনে মাসব্যাপী ফ্রি চলচ্চিত্র উৎসব

যুক্তরাজ্যে ‘বিফোর দ্য ওয়ার্ল্ড’-এ প্রশংসিত বাংলাদেশি নির্মাতা আজিজুর রহমান

‘প্রিন্স’-এর জন্য শাকিবের দুঃখ প্রকাশ

নিশোর ‘দম’ এবার যুক্তরাষ্ট্রে