হোম > বিনোদন > চলচ্চিত্র

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’

বিনোদন রিপোর্টার

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মুসলিম নির্মাতাদের বিশেষ চলচ্চিত্র উৎসব ‘নিউ ইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ (এনওয়াইএমএফএফ)। প্রচলিত ও বাঁধাধরা ধারণার বাইরে গিয়ে মুসলিম সংস্কৃতি, অনুভূতি আর জীবনযাত্রার বাস্তব গল্পগুলোকে রূপালী পর্দায় ফুটিয়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আন্তর্জাতিক বিনোদনমাধ্যম ‘ভ্যারাইটি’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ অক্টোবর ম্যানহাটনের ঐতিহ্যবাহী ‘এসভিএ থিয়েটারে’ দিনব্যাপী এই জমকালো উৎসবের পর্দা উঠবে। নিউ ইয়র্ক সিটিতে মুসলিম স্বাধীন নির্মাতাদের জন্য এটিই প্রথম কোনো বড় ও আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম।

উৎসবের আর্ট ডিরেক্টর হাসান বাবর জানান, মূলধারার প্রচার মাধ্যমে থাকা ভুল ধারণাগুলোর কেবল জবাব দেওয়া তাদের লক্ষ্য নয়, বরং মুসলিমদের নিজেদের সত্য গল্পগুলোকেই সিনেমার জগতে স্থায়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা তাদের মূল উদ্দেশ্য। উৎসবের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক নাওয়াল মুবিন বলেন, ‘এই শহরে মুসলিমদের নিজেদের গল্পগুলোর স্বগৌরবে আলো ছড়ানোর অধিকার রয়েছে; অন্য কারো তৈরি করা গণ্ডির সীমানায় থেকে নয়।’

একটি বিশেষ সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের ৭টি দেশের মোট ১২টি বৈচিত্র্যময় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। বিশেষ বিষয় হলো, নির্বাচিত ছবিগুলোর অর্ধেকেরও বেশি পরিচালনা করেছেন নারী নির্মাতারা। ড্রামা, কমেডি, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন ও সোশ্যাল এক্সপেরিমেন্ট ক্যাটাগরির এই চলচ্চিত্রগুলো দুটি পৃথক পর্বে প্রদর্শিত হবে। পরবর্তীতে সেরা কাজের জন্য দেওয়া হবে বিশেষ জুরি সম্মাননা ও পুরস্কার।

উৎসবের জুরি বোর্ডে রয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্বরা। ছয় সদস্যের এই মর্যাদাপূর্ণ জুরি বোর্ডে যুক্ত আছেন ‘দ্য ডেইলি শো’ খ্যাত এমিজয়ী তারকা আসিফ মান্ডভি, সেনেফিলিয়া প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ও আরব-আমেরিকান পরিচালক দারিন হোতাইত, ওয়াটারমেলন পিকচার্সের প্রযোজনা প্রধান মুনীর আতাউল্লাহ এবং পাকিস্তানি অস্কার মনোনীত সিনেমা ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর প্রযোজক আবুবকর খান।

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’

আবারও ইতালি যাচ্ছে দেশের ‘ময়না’

নব্বইয়ের দশকের রাবির সত্য ঘটনা নিয়ে আসছে ‘চিরকুট’, দুর্গাপূজায় মুক্তি

আজ থেকে প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

স্টার সিনেপ্লেক্সে টম ক্রুজের নতুন চমক

ভেনিস থেকে টোকিও: মুগ্ধতা ছড়াচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

অ্যাভেঞ্জার্স ধামাকার সঙ্গে জেসন স্ট্যাথামের ‘মিউটিনি’

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’