হোম > বিনোদন > চলচ্চিত্র

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করলে তাকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তার। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমা দিয়ে নানার অভিনয়জীবনের সূচনা হয়। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন।

জাতীয় চলচ্চিত্র এবং ফিল্মফেয়ারের সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ‘ক্রান্তিবীর’-এ প্রতাপনারায়ণ তিলকের চরিত্রে তার ক্রোধ, ক্ষোভ এবং প্রতিবাদের বিস্ফোরণ তাকে দেয় সেরা অভিনেতার জাতীয় পুরস্কার। ‘অগ্নিসাক্ষী’-তে মানসিক ভাবে বিপজ্জনক এক স্বামীর চরিত্রে আবারও তার অভিনয় জাতীয় স্বীকৃতি পায়।

বিবাহিত জীবনে সুখী থাকার রসিক ‘রেসিপি’ দিলেন শুভ-কেয়া

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’

আবারও ইতালি যাচ্ছে দেশের ‘ময়না’

নব্বইয়ের দশকের রাবির সত্য ঘটনা নিয়ে আসছে ‘চিরকুট’, দুর্গাপূজায় মুক্তি

আজ থেকে প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

স্টার সিনেপ্লেক্সে টম ক্রুজের নতুন চমক

ভেনিস থেকে টোকিও: মুগ্ধতা ছড়াচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’