হোম > বিনোদন > চলচ্চিত্র

শিশুদের রহস্য আর সাহসিকতার গল্পে ‘গুপ্তধনের খোঁজে’

বিনোদন রিপোর্টার

এক রহস্যময় গুপ্তধনের সন্ধানকে কেন্দ্র করে 'গুপ্তধনের খোঁজে' শিরোনামের শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক রাইসুল ইসলাম অনিক। সিনেমার চিত্রনাট্য নিয়ে অনিক বলেন, এতে থাকবে রহস্য, ইতিহাস, বন্ধুত্ব, সাহসিকতা আর রোমাঞ্চকর অভিযান।

যেখানে দেখা যাবে এক রহস্যময় গুপ্তধনের সন্ধান, ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী নেমে পড়ে এক ভয়ংকর অভিযানে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ, রুহনাজ নাওয়ার কাশফিসহ অনেকে।

পরিচালক বলেন, "বাংলাদেশের শিশু-কিশোর দর্শকদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র খুব কম নির্মিত হয়। সেই জায়গা থেকেই গুপ্তধনের খোঁজে নির্মাণের উদ্যোগ। আমরা এমন একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি যেখানে শুধু বিনোদন নয়, বরং শিশুদের কল্পনাশক্তি, সাহসিকতা, ইতিহাস সম্পর্কে আগ্রহ এবং বন্ধুত্বের মূল্যবোধ ফুটে উঠবে।"

এটি প্রযোজনা করেছেন মডেল-অভিনেতা অন্তু করিম। গল্পও লিখেছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, অনিক ও রাসিদুর রহমান। সিনেমাটি নিয়ে প্রযোজক অন্তু করিম বলেন, "বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা চাই নতুন প্রজন্ম বাংলা ভাষায় এমন গল্প দেখুক যা তাদের আনন্দ দেবে, ভাবাবে এবং অনুপ্রাণিত করবে।

গুপ্তধনের খোঁজে সেই স্বপ্ন থেকেই নির্মিত।" সিনেমাটি তৈরি হয়েছে পেন্টাগন ফিল্মসের ব্যানারে। সহপ্রযোজক হিসেবে যুক্ত রয়েছে এমএস মাল্টিমিডিয়া। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।

নির্মাতা অনিক এর আগে নির্মাণ করছেন 'ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’ নামের দুইটি সিনেমা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বিবাহিত জীবনে সুখী থাকার রসিক ‘রেসিপি’ দিলেন শুভ-কেয়া

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’

আবারও ইতালি যাচ্ছে দেশের ‘ময়না’

নব্বইয়ের দশকের রাবির সত্য ঘটনা নিয়ে আসছে ‘চিরকুট’, দুর্গাপূজায় মুক্তি