হোম > বিনোদন > চলচ্চিত্র

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বায়োপিক ‘মাইকেল’

আমার দেশ অনলাইন

অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর, একই দিন সিনেমাটি স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে।

সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। এতে আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদিসহ অনেকে।

২০০৯ সালে ৫০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মাইকেল জ্যাকসন। মৃত্যুর দেড় যুগ পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা যেন এতটুকুও কমেনি। এখনো স্পটিফাইয়ে প্রতি মাসে প্রায় ৬৫ মিলিয়ন মানুষ তার গান শোনেন। তাকে ঘিরে ভক্তদের আগ্রহ যে কমেনি, সেটা এই বায়োপিক নিয়ে ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস থেকেই স্পষ্ট।

ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকো। এতে মাইকেলের সংগীতজীবনের শুরু থেকে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার গল্প দেখানো হবে। জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করে কীভাবে এককভাবে বিশ্বসংগীতের সবচেয়ে বড় নাম হয়ে ওঠেন, তা তুলে ধরা হয়েছে।

এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তার বিখ্যাত কিছু পারফরম্যান্সও। গেল ফেব্রুয়ারিতে এর ট্রেলার মুক্তির এক দিনের মধ্যেই সেটি ৫ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে যায়। ধারণা করা হচ্ছে, মুক্তির পর ‘মাইকেল’ সিনেমাটিও ব্যাপক ব্যাবসায়িক সাফল্য পেতে যাচ্ছে।

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বিবাহিত জীবনে সুখী থাকার রসিক ‘রেসিপি’ দিলেন শুভ-কেয়া

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’

আবারও ইতালি যাচ্ছে দেশের ‘ময়না’

নব্বইয়ের দশকের রাবির সত্য ঘটনা নিয়ে আসছে ‘চিরকুট’, দুর্গাপূজায় মুক্তি

আজ থেকে প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

স্টার সিনেপ্লেক্সে টম ক্রুজের নতুন চমক

ভেনিস থেকে টোকিও: মুগ্ধতা ছড়াচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’