হোম > বিনোদন > সংগীত

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ

বিনোদন রিপোর্টার

ভালোবাসা কখনো জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি, কখনোবা দীর্ঘশ্বাসে ভেজা এক অপূরণীয় ক্ষত। কিছু সম্পর্ক সময়ের সঙ্গে ফুরিয়ে যায়, অথচ মনের ভেতর মায়া কমে না। ভালোবাসা, মায়া আর বিচ্ছেদের এমনই এক আবেগঘন গীতিকবিতায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর নতুন গান ‘আমি এক ভুল কইরাছি’।

অকালপ্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্পে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। আছে কাজী শুভর উপস্থিতিও।

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, “প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে। পাগল হাসান জীবিত থাকতেই আমি গানটি নিয়েছিলাম। পরবর্তীতে গানটি আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’ তে যুক্ত করি। প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার মিশে আছে গানটির কথায়। আশা করছি, গানটি শ্রোতাদের হুদয়ে গভীর দাগ কেটে যাবে।”

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির- শম্পা

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত

নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকীতে ঢাকায় কাওয়ালি সন্ধ্যা

মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’

ফরিদপুরে জন্ম কলকাতায় মৃত্যু, না ফেরার দেশে কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী

বালাম-কোনালের নতুন গান ‘নির্ঘুম রাত জানে’

আগুন ও প্রিয়াংকার কণ্ঠে বাংলাদেশ বেতারে দুটি নতুন গান

শারদীয় দুর্গোৎসবে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পুজো বাড়ির গান’