হোম > বিনোদন > সংগীত

এক দশক পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা

বিনোদন রিপোর্টার

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চে গান শোনাতে যাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি এবং শিল্পী ইমন চৌধুরী। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহরে অনুষ্ঠিত হবে দুটি জমকালো সংগীতানুষ্ঠান। ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ নাইট’ শীর্ষক অনুষ্ঠান। এতে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি গান শোনাবেন পিন্টু ঘোষও। অন্যদিকে ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শিরোনামের আরেকটি আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু একটি সাধারণ সংগীতানুষ্ঠান নয়; বরং দর্শকদের জন্য হতে যাচ্ছে আজীবন মনে রাখার মতো এক সুরের ভ্রমণ। রুনা লায়লার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি বেঙ্গল সিম্ফনির পরিবেশনাও যোগ করবে ভিন্নমাত্রা। ইতোমধ্যে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ভালো সাড়াও মিলছে।

রুনা লায়লা জানান, বহু বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। বড় পরিসরের এ আয়োজন নিয়ে বেশ আশাবাদী। দর্শকদের পছন্দের গান পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এই শিল্পী। আগামী ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হবেন তিনি।

এদিকে ইমন চৌধুরী বলেন, এ আয়োজন নিয়ে তারা দারুণ উচ্ছ্বসিত। অসাধারণ ভেন্যুতে সাজানো অনুষ্ঠানগুলোয় ‘কথা কইও না’, ‘বাজি’, ‘সাদা সাদা কালা’, ‘টেকা পাখি’-সহ জনপ্রিয় গান পরিবেশনের পরিকল্পনা রয়েছে।

প্রকাশ্যে জুঁইয়ের ‘পান খাইলা না’

হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

প্রকাশ পেল হৈমন্তী রক্ষিতের দুই গান

আর গানে ফিরবেন না রিংকু

আমার স্বপ্ন পাঞ্জেরীকে নিয়ে : সাগর শান

লাকী আখান্দের সুরে এলো ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’

৪২ বছর পূর্তিতে ওয়ারফেজের নতুন গান

রুবার কণ্ঠে নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

বিটিএসের পালে আবারও বর্ষসেরার মুকুট