হোম > বিনোদন > সংগীত

যে কারণে বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

বিনোদন রিপোর্টার

আজ, ১৮ এপ্রিল, রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের বহুল প্রতীক্ষিত কনসার্ট। তবে শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে।

শুক্রবার, ১৭ এপ্রিল দিবাগত রাতে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান। তিনি লেখেন, ‘১৮ এপ্রিল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অ্যাশেজের কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে না।’

তিনি আরো জানান, ‘আয়োজকরা জানিয়েছে, অ‍্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট। জায়গাটাও ছোট। প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে, রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস‍্যা হবে।’

ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও-কোনো উত্তাল সমুদ্র রাতে।’

উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে শুক্রবার, ১৭ এপ্রিল পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি কনসার্ট করেছে অ্যাশেজ। পাশাপাশি আগামী জুনে ইতালির রোম, ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে।

তেতুলিয়া-গাগলাজুর সড়কে সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা

বাকেরগঞ্জ-বরগুনা সড়ক: সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন