হোম > বিনোদন > সংগীত

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

বিনোদন রিপোর্টার

স্থগিতাদেশ কাটিয়ে এবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিতব্য একটি কনসার্টে অংশ নেবেন তিনি। বুধবার, ৮ জুলাই, ফেসবুকের এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

পোস্টে কনসার্টের তারিখ উল্লেখ করে আতিফ লেখেন, ‘ঢাকা, ২৪ জুলাই ২০২৬।’

এর আগে, গত বছরের ১৩ ডিসেম্বর ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল, টিকিট বিক্রি চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি আয়োজকরা।

এবার আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, ২০২৫ সালের স্থগিত হওয়া কনসার্টের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, কিন্তু অর্থ ফেরত নেননি, তাঁদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই শেষে তাঁদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।

কনসার্টের নতুন লাইনআপে আতিফ আসলামের সঙ্গে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় দুটি ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’। ভেন্যু রাজধানীর ৩০০ ফিটের পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি। অনলাইনে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন দর্শকদের জন্য সীমিতসংখ্যক টিকিট বিক্রি করা হবে।

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না