হোম > বিনোদন > সংগীত

সালমার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’

বিনোদন রিপোর্টার

মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে সালমা সব সময়ই বেশ সক্রিয়। কিছুদিন আগেও তার কণ্ঠে তারই অনেক ভালো লাগার গান বিরহের গান ‘এমন ভালোবাসা চাই না’ গানটি প্রকাশিত হয়েছে। এই গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার সালমার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে ‘তুমি মানুষ ভালা না’ শিরোনামের একটি গান।

এর আগেও একই শিরোনামে বেশ কয়েক বছর আগে সালমার কণ্ঠে একটি গান প্রকাশিত হয়েছিল। তবে সেই গানের শিরোনাম ছিল ‘মানুষ ভালা না’। নতুন গানের আগে শুধু তুমি যুক্ত করে গানের নাম রাখা হয়েছে ‘তুমি মানুষ ভালা না’।

আগের গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন মামুন আফনান রুমী, শাহরিয়ার রাফাত। এই গানটিও লিখেছেন মামুন আফনান রুমী, সুর করেছেন সাগর। শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পাবে।

সালমা বলেন,“‘একই গীতিকারের লেখা ‘মানুষ ভালা না’ গানটি শ্রোতা-দর্শকের বেশ ভালো লেগেছে। আশা করছি ফোক ঘরানার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’ শ্রোতা দর্শকের ভালো লাগবে। নতুন গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওটাও খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে তুমি মানুষ ভালা না নিয়ে আমি আশাবাদী।’”

উল্লেখ্য, এমন ভালোবাসা চাই না গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ, সুর করেছেন শরীফ আল দ্বীন।

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

বিটিএসের পালে আবারও বর্ষসেরার মুকুট

লিজা’র ‘তোমার রোদেলা আকাশে’

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’-এ সাদিয়া ইসলাম মৌ

যেভাবে সিনেমার গান হয়ে এলো ‘এখানে কেউ নেই’

নজরুল সংগীত দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

প্লেব্যাকে এস আই শহীদ

দ্বৈত গানে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাস

প্রকাশ্যে রুনা লায়লা-বাপ্পার প্রথম বাংলা গজল

কায়েস আজিজের ‘রূপসী শ্রীমঙ্গল’-এ গাইলেন আসিফ-রুবায়েত