হোম > বিনোদন > সংগীত

সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের বিশিষ্ট ভাবুক, কবি ও দার্শনিক জালাল উদ্দিন খাঁর গান প্রসারে অনন্য ভূমিকা রাখা সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের দর্শন ও শিল্পচর্চা শত শত বছর ধরে হাতে হাত রেখে চলেছে। আমাদের এই ভূখণ্ডের মানুষ তার জাগতিক আনন্দ-বেদনাবোধের পাশাপাশি দার্শনিক ভাবনা ও সমাজচিন্তার প্রকাশ করেছে গান রচনার মধ্য দিয়ে। এ দেশের চিন্তার ঐতিহ্য তাই কোনো দর্শনের বইয়ে না খুঁজে খুঁজতে হয় আমাদের গানে। লালন, হাসন, জালাল খাঁ, শাহ করিমসহ আরও অগণিত ভাবুক বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

তিনি বলেন, সুনীল কর্মকার জালাল খাঁ ঘরানার একজন বিশিষ্ট সংগীত ও ভাবসাধক। তার সান্নিধ্যে আসার সুযোগ হয় আজ থেকে বহু বছর আগে। তখনই তার কণ্ঠে জালাল খাঁর গান আমাকে অনুপ্রাণিত করে। গান গাওয়ার পাশাপাশি বেহালা, দোতারাসহ একাধিক বাদ্যযন্ত্রে তিনি পারদর্শী ছিলেন।

উপদেষ্টা বলেন, গুণী এই শিল্পীর অসুস্থতার খবর পাওয়ামাত্রই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দ্রুত তার পাশে দাঁড়ায়।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আজ ঘুম ভাঙার পরই পাওয়া এই শোকসংবাদ আমাকে ব্যক্তিগতভাবে বেদনাহত করেছে। সামষ্টিকভাবে এটি আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। আমি তার আত্মার শান্তি কামনা করি।’

এসআর

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ

প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির- শম্পা

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত

নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকীতে ঢাকায় কাওয়ালি সন্ধ্যা

মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’

ফরিদপুরে জন্ম কলকাতায় মৃত্যু, না ফেরার দেশে কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী

বালাম-কোনালের নতুন গান ‘নির্ঘুম রাত জানে’

আগুন ও প্রিয়াংকার কণ্ঠে বাংলাদেশ বেতারে দুটি নতুন গান