হোম > ফিচার > ক্যাম্পাস

শেষ হলো জবিতে ছাত্রিসংস্থার হিজাব বিতরণ কর্মসূচি

প্রতিনিধি, জবি

‘মডেস্ট গ্লো মিশন’ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রিসংস্থা দুই দিনব্যাপী হিজাব বিতরণ কর্মসূচির আয়োজন করে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয় কর্মসূচির দ্বিতীয় দিন। এর আগে মঙ্গলবার পালিত হয় প্রথম দিনের কার্যক্রম।

আয়োজকরা জানিয়েছে, ১০ নভেম্বর সকাল থেকে ১১ নভেম্বর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করেন এক হাজার ১৫ জন নারী শিক্ষার্থী। তাদের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থী বুধবার হিজাব সংগ্রহ করেছেন। যারা এখনো সংগ্রহ করেননি, তাদের কাছেও হিজাব পৌঁছে দেওয়া হবে বলে জানান সংগঠনের নেত্রীরা।

জবি শাখা ছাত্রিসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন বলেন, যেসব আপুরা পর্দা করেন এবং যারা করেন না— উভয়েরই আমাদের কাছ থেকে হিজাব নিয়েছেন। আমরা মূলত এই বার্তাই দিতে চাই যে, হিজাব কোনোভাবেই নারীর অগ্রগতির অন্তরায় নয়; বরং এটি সুরক্ষা ও মর্যাদার প্রতীক। হিজাব নিয়ে নারী শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।

আরেক নেত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা নারী শিক্ষার্থীদের কাছে দাওয়াত পৌঁছাতে চেয়েছি। আলহামদুলিল্লাহ, প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। এক হাজারের বেশি নারী শিক্ষার্থীর কাছে আমাদের বার্তা পৌঁছাতে পেরেছি।

কর্মসূচি থেকে হিজাব সংগ্রহ করা অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী সামিয়া বলেন, আমি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। এখানে শুধু মডেস্টি প্রচারই নয়, আমাদের পারস্পরিক সংযোগও বাড়ছে। ক্যাম্পাসে আসার অনুপ্রেরণাও জোগাচ্ছে এসব আয়োজন। আমি মনে করি, এমন ইতিবাচক কর্মসূচি অন্যান্য সংগঠনগুলোরও আয়োজন করা উচিত।

ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি নোটিশ

‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে: বাকৃবি উপাচার্য

রাবিতে বসেছে পাখিমেলা, প্রাণহীন দেহে প্রাণের উপস্থিতি

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রদল-ছাত্রশিবিরের তথ্যসেবা

জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৯ এপ্রিল

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইন কুবি শাখা ছাত্রশিবিরের

শেরপুরে জামায়াত নেতাকে হত্যা, বিএনপিকে লাল কার্ড দেখালেন রাবির শিক্ষার্থীরা

‘বিএনপি ক্ষমতার মোহে অন্ধ হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে’

নিয়োগ আটকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ, উত্তপ্ত ইবি