হোম > ফিচার > স্বাস্থ্য

বাংলাদেশে বাড়ছে খাদ্যনালীর ক্যান্সার, যেসব লক্ষণে সতর্ক হতে হবে

আমার দেশ অনলাইন

বাংলাদেশে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বেশি থাকলেও বর্তমানে খাদ্যনালীর ক্যান্সার আক্রান্তের দিক থেকে শীর্ষে উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২০ সালের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ২২ হাজার মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হন। নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের পর খাদ্যনালীর ক্যান্সারের অবস্থান। এ রোগে মৃত্যুর হারও উল্লেখযোগ্য।

খাদ্যনালী মুখ থেকে পাকস্থলী পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার একটি নল। এর ভেতরের আবরণে দীর্ঘস্থায়ী প্রদাহ বা অস্বাভাবিক কোষের বৃদ্ধি থেকে ক্যান্সার তৈরি হতে পারে।

যেসব লক্ষণে সতর্ক হতে হবে

খাদ্যনালীর ক্যান্সারের ক্ষেত্রে শুরুতে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে—

শক্ত খাবার গিলতে অসুবিধা হওয়া, পরে তরল খাবার বা পানি গিলতেও সমস্যা হওয়া

পেটে ব্যথা ও ঘন ঘন ঢেকুর ওঠা

কয়েক মাসের মধ্যে অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া

বুক জ্বালাপোড়া করা

খাবার খাওয়ার পর বমি হওয়া

কোষ্ঠকাঠিন্যের মতো হজমজনিত সমস্যা

কাদের ঝুঁকি বেশি

পান, জর্দা, সিগারেট ও বিড়ির মতো তামাকজাতীয় পণ্য নিয়মিত বা অতিরিক্ত ব্যবহারে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া আধা সেদ্ধ বা অতিরিক্ত ভাজাপোড়া খাবার এবং দীর্ঘদিন বেশি প্রিজারভেটিভযুক্ত খাবার গ্রহণের সঙ্গেও ঝুঁকির সম্পর্ক রয়েছে।

সাধারণত ৪০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এ রোগের ঝুঁকি তুলনামূলক বেশি দেখা যায়।

যেভাবে রোগ শনাক্ত করা হয়

খাদ্যনালীর ক্যান্সার শনাক্ত করতে সাধারণত এন্ডোস্কোপি ও বায়োপসি করা হয়। এন্ডোস্কোপির মাধ্যমে খাদ্যনালীর ভেতরের দেয়ালে কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না তা পরীক্ষা করা হয়। সন্দেহজনক কোষ বা টিস্যু পাওয়া গেলে সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। এই পরীক্ষাকেই বায়োপসি বলা হয়।

চিকিৎসা কী

রোগের ধরন ও পর্যায়ের ওপর নির্ভর করে চিকিৎসা নির্ধারণ করা হয়। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার গুরুত্বপূর্ণ চিকিৎসা হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কেমোথেরাপি ও রেডিওথেরাপিও দেওয়া হতে পারে।

খাবার গিলতে দীর্ঘদিন ধরে সমস্যা, অকারণে ওজন কমে যাওয়া বা বারবার বুক জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এসআর

বিজিবির মৎস্য পক্ষের উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান

গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

বৈঠকে বসছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

বিদেশ ভ্রমণে পরিচয় গোপন করেন অধিকাংশ ইসরাইলি নাগরিক

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মামুন, উদ্বিগ্ন পরিবার

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না

পশ্চিম তীরে ‘ই–ওয়ান’ প্রকল্প বন্ধের আহ্বান ইইউর