হোম > ফিচার > স্বাস্থ্য

একদিনে সর্বোচ্চ ৩৫২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার

লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে সাড়ে তিন শতাধিক আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ। মারা গেছে একজন। ২১ বছর বয়সি মৃত ব্যক্তি নারী, তিনি চট্টগ্রামের বাসিন্দা। এই নিয়ে চলতি বছরে ৩১ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৩৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর এক দিনে এটাই সর্বোচ্চ ভর্তি রোগী। যা এতদিন আড়াইশর মধ্যেই ছিল। নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগেই ১৬৭ জন। সবমিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা সাত হাজার ৪২৯।

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৭২

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য