হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫ জন

আতিকুর রহমান নগরী

বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন রোগী। দৈনিক রোগী ভর্তির এই সংখ্যা এক দিনে সর্বোচ্চ। এর আগে গত ২১ সেপ্টেম্বর ৭৪০ জন রোগী ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়কালে ঢাকায় নতুন ভর্তি হয়েছেন ২০৯ জন। অন্যান্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ১৬৬, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ১৬৪, চট্টগ্রামে ৯১, খুলনায় ১০১, রাজশাহীতে ৫৪ এবং ময়মনসিংহ বিভাগে ৩৭ জন রোগী ভর্তি হন।

এর আগে, গত রোববার ২১ সেপ্টেম্বর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৬ হাজার ৫১ জন।

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০